সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়া হবে- ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়ার হুশিয়ারি দিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন-মাদকের সাপ্লাইয়ের টোটাল চেইন আমরা কেটে দেবো। মাদক ব্যবসায়ীরা দৌঁড়ের ওপর থাকবে। মাদকসেবীদের জন্য লাল দালান রেডি আছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। পুলিশের কেউ মাদকবিরোধী কাজে গাফিলতি কিংবা সখ্যতা পাওয়া গেলে ব্যবস্হা নেয়া হবে।

আজ (সোমবার, ২৪ আগস্ট) দুপুরে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি উত্তর সমাবেশ প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে রাঙামাটিতে জেলা পুলিশের উদ্যোগে এই মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ প্রধান অতিথি ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর জোন অধিনায়ক লেঃ কর্নেল একরামুল রাহাত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন, কমিউনিটি পুলিশিং এর রাঙামাটি সভাপতি মামুনুর রশীদ, শাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজিবুর রহমান প্রমূখ।

বক্তারা বলেন-শুধু অভিযান পরিচালনা করে মাদক নির্মূল সম্ভব নয়। এজন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা প্রয়োজন। দেশের উন্নয়ন ও অগ্রগতি রক্ষায় মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে।

এরআগে দুপুরে শহরের তবলছড়ি মিনিস্ট্রিয়াল ক্লাব প্রাঙ্গণ থেকে র‍্যালি বের হয়ে শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে সমাবেশে মিলিত হয়। যেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

জেলা পরিষদের নারী দিবস পালন

কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ

রোজা রেখে সড়কে ট্রাফিক পুলিশ, লামায় জনবল সংকটে বাড়ছে যানজট

রামগড়ে অতিরিক্ত দামে মাংস বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

আহত ২০ জনের অধিক / রাজস্থলী-বাঙালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে ৩ মাসে ৬ প্রাণহানি

মোবাইল ইন্টারনেট এক রেট করার সিদ্ধান্ত

আবর্জনায় দুর্ভোগ: কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাবেক ইউপি চেয়ারম্যান রাসেল সহ ৩ নেতাকে বহিস্কারের সুপারিশ বাঘাইছড়ি আওয়ামী লীগের

error: Content is protected !!
%d bloggers like this: