বুধবার , ১৫ মে ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে সহিংসতামুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার প্রতিদ্বন্ধি ৩ চেয়ারম্যান প্রার্থীর 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৫, ২০২৪ ২:৩৬ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী ৩ হেভিওয়েট উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী একটি সহিংসতামুক্ত, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সাথে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে ” আমার ভোট আমি দিব, যাকে খুশি তাঁকে দিব ” এই প্রত্যয়ও ব্যক্ত করেছেন।

বুধবার(১৫ মে) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে  আগামী ২১ মে অনুষ্ঠিতব্য ৬ষ্ট  কাপ্তাই উপজেলা পরিষদের নির্বাচন উপলক্ষে জনপ্রতিনিধি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, হেডম্যান, কারবারি, নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থী, গণমাধ্যমকর্মী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মতবিনিময়কালে তিন চেয়ারম্যান প্রার্থী তাঁদের বক্তব্যে এই মন্তব্য করেন। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

আর কাপ্তাই উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্ধি তিন চেয়ারম্যান প্রার্থী হলেন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী,  দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী উপজেলা যুবলীগের সভাপতি নাছির উদ্দীন এবং ঘোড়া প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল)।

এসময় চেয়ারম্যান প্রার্থী  আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী তাঁর বক্তব্যে বলেন, আমরা একসাথে তিনজন বসে এক দোকানে চা খেয়ে তারপর যার যার নির্বাচনী প্রচারনায় চলে গেছি। তিনি প্রতিদ্বন্ধি প্রার্থীদেরকে এক কালারের  পান্জাবি দেবার ঘোষণা দেন এবং সেটা পড়ে নির্বাচনের দিন সকলে একসাথে ভালো একটা নির্বাচন করার অঙ্গীকার করেন। অপর দুইজন প্রার্থী তাঁর এই বক্তব্যে সমর্থন দেন।

অপরদিকে চেয়ারম্যান প্রার্থী মো: নাছির উদ্দীন বলেন,  প্রতিদ্বন্দি প্রার্থীরা আমার রাজনৈতিক সহকর্মী। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। আমরা সকলে মিলে একটা গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিব।

অপর চেয়ারম্যান প্রার্থী সুব্রত বিকাশ তনচংগ্যা( জটিল)  বলেন,  শান্ত জনপদ কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে আমরা যারা প্রতিদ্বন্ধিতা করছি তাঁরা সকলেই একটি দলের নেতাকর্মী। আমাদের মাঝে সৌহার্দপূর্ণ সম্পর্ক আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমরা একটি সহিংসতামুক্ত নির্বাচন জনগণকে উপহার দিব।

প্রতিদ্বন্ধী তিন চেয়ারম্যান প্রার্থীর সৌহার্দ্যপূর্ণ বক্তব্যে সন্তোষ প্রকাশ করে মতবিনিময় সভার প্রধান অতিথি রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন,  কাপ্তাইয়ে একটি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রার্থী এবং তাদের সমর্থকরা অদ্যাবধি যেই দৃষ্টান্ত রেখে আসছেন তা আমাদের জন্য আশাব্যঞ্জক। আমরা একটি সহিংসমুক্ত, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে বদ্ধপরিকর।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম,  ৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে  দায়িত্বপ্রাপ্ত   রাঙামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো: সাইফুল ইসলাম, রাঙামাটি  জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হোসেন এবং সভাপতির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো মহিউদ্দিন প্রতিদ্বন্ধি তিন চেয়ারম্যান প্রার্থীর বক্তব্যের প্রশংসা করে বলেন,  আমরা চাই আগামী ২১ মে কাপ্তাই উপজেলা পরিষদ এর নির্বাচন একটি মডেল নির্বাচন হবে, যাতে জনগণ অবাধে যোগ্য ব্যক্তিকে ভোট দিতে পারেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

উন্নয়ন বোর্ডে বাঙালি প্রতিনিধি নিয়োগ দাবি / রাঙামাটিতে পিসিসিপি’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি: চন্দনাইশের ‘রংবিলাস’ আখ এখন সারা দেশে

রাঙামাটিতে বিভিন্ন আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপির শ্রদ্ধা নিবেদন

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের আর্থিক অনুদান প্রদান 

রামগড়ে জনতার হাতে অস্ত্রসহ ইউপিডিএফ চাঁদাবাজ আটক

কাপ্তাইয়ে শ্রমিক কল্যান ফেডারেশন ইফতার, দোয়া ও আলোচনা সভা

ভারি বৃষ্টিপাতে পাহাড় ধসের ঝুঁকিতে বহু পরিবার, অপরদিকে নিম্নাঞ্চল পানিতে নিমজ্জিত হওয়ায় দীঘিনালা- লংগদু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ঈদ-উল-আযহা উপলক্ষে চন্দ্রঘোনা ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায়

error: Content is protected !!
%d bloggers like this: