বুধবার , ২৬ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কোতয়ালী থানার অভিযানে ১২ মাদক কার্বারী গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৬, ২০২৬ ১২:০৬ অপরাহ্ণ

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ১২ মাদক কার্বারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদ। গ্রেপ্তার হওয়া এই আসামীদের মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করার কথা জানিয়েছেন কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীন।

আজ (বুধবার, ২৬ আগস্ট) জেলার কোতয়ালী থানাধীন পৌর এলাকার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এরব নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন – লাভলী চাকমা (৩৫), মো.খোকন (২৮), সুরুঞ্জন চাকমা (৪৫), মোশন চাকমা (২৫), ধন বিকাশ চাকমা (২১), শতক চাকমা (২০), মোঃ জসিম উদ্দিন (৩২), রাশেদ মিয়া (৪০), টিস্যু চৌধুরী (৩২), মোঃ জসীম (৩৫), মোঃ বাপ্পি ইসলাম (৩২) ও মো. উজ্জল (৪৫)।

এদের মধ্যে লাভলী চাকমা শহরের রিজার্ভ বাজার চেঙ্গীমূখ এলাকার বাসিন্দা ধর্মজয় চাকমার স্ত্রী, মো. খোকন (২৮) সুনামগঞ্জ ধর্মপাশা হলিদা কান্দা উত্তর পাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে, সুরুঞ্জন চাকমা খাগড়াছড়ি দিঘীনালা শান্তিপুর গ্রামের বাসিন্দা মৃত জোশি পূর্ন চাকমার ছেলে, মোশন চাকমা রাঙামাটি নানিয়ারচর ড্রিনেরচড়া এলাকার সোনাদং চাকমার ছেলে, ধন বিকাশ চাকমা রাঙামাটি বরকল ছোট হরিনা এলাকার বিনয় জ্যোতি চাকমার ছেলে।

এছাড়া শতক চাকমা রাঙামাটি জুরাছড়ির ধন রতন চাকমার ছেলে, মোঃ জসিম উদ্দিন শহরের শান্তি নগর ফিসারী ঘার্ট এলাকার মো.সালাম এর ছেলে, রাশেদ মিয়া সুনামগঞ্জ ধর্মপাশা এলাকার সুন্দর আলীর ছেলে, টিস্যু চৌধুরী শহরের রিজার্ভ বাজার চেঙ্গীমূখ এলাকার বাসিন্দা মদন চৌধুরীর সন্তান, মোঃ জসীম রিজার্ভ বাজার চেঙ্গীমূখ এলাকার মৃত চানঁ মিয়ার ছেলে, মো. উজ্জল রিজার্ভ বাজার আব্দুল হাসিমের ছেলে এবং সদর হাসপাতাল রোড এলাকার মৃত বাহাদুর এর ছেলে মোঃ বাপ্পি ইসলামকে ৪০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়েছে।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানিয়েছেন -আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

সাদ্বাম্মাসীরি বৌদ্ধ বিহারে অন্ত্যোষ্টিক্রিয়ায় আর্থিক অনুদান করলেন রাজস্থলী উপজেলা বিএনপি

রাঙামাটি রেড ক্রিসেন্ট সোসাইটির সভা ও কার্যকরী কমিটির নির্বাচন

ঈদগাঁওয়ে চাঁদাবাজি- দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা– লুৎফুর রহমান কাজল

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ: পাহাড় জুড়ে হবে আলোর উৎসব

রাঙামাটিতে ধর্ষণ মামলায় আসামির আমৃত্যু যাবজ্জীবন

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ মহালছড়ি উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত

কাপ্তাই হ্রদে শামুকখোল

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: