মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু : অংশ নিচ্ছেন ১০২৮ জন পরীক্ষার্থী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২১, ২০২৬ ২:৫৫ অপরাহ্ণ

দেশের অন্যান্য স্থানের মতো উৎসব মুখর পরিবেশে  মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০ টা হতে রাঙামাটির কাপ্তাইয়ে শুরু হয়েছে এসএসসি ও দাখিল পরীক্ষা। এতে সর্বমোট ১ হাজার ২৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন বলে জানান কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব জয়সীম বড়ুয়া।

তিনি আরোও বলেন, কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় এবং কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সর্বমোট ৯ শত ৩ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এছাড়া দাখিল পরীক্ষায় উপজেলার একটি মাত্র কেন্দ্র কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা কেন্দ্রে ১ শত ২৫ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

এদিকে প্রথমদিন কাপ্তাই উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান । এছাড়া চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক মনোনিত ভিজিল্যান্স টিমের সদস্য প্রভাষক পংকজ দাশ এবং প্রভাষক  জনি দে প্রথম দিন কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: