শনিবার , ১৩ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে আইনজীবী ফোরামের আত্মপ্রকাশ

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
এপ্রিল ১৩, ২০২৪ ৯:২০ পূর্বাহ্ণ

 

খাগড়াছড়ির রামগড়ে আইনজীবী ফোরাম রামগড় (আফরা) নামে নব গঠিত আইনজীবী সমিতির আত্মপ্রকাশ করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধায় রামগড় গোধুলী রেস্তোরায় এক আনন্দময় পরিবেশে পরিচিতি সভার মাধ্যমে দিয়ে আইনজীবীদের নব গঠিত সমিতির আত্মপ্রকাশ করেন দেশের বিভিন্ন কোর্ট-আদালতে কর্মরত রামগড়ের স্থানীয় আইনজীবীরা।

এডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট মো: কবির হোসাইনের সঞ্চালনায় সভায় এডভোকেট হেমন্ত ত্রিপুরাকে সভাপতি এবং এডভোকেট মোহাম্মদ আরিফ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আগামী দুই বছরের জন্যে ৯ সদস্যে বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটির অপর সদস্যরা হলেন সহ-সভাপতি এডভোকেট আবুবকর সিদ্দিক আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো: কবির হোসাইন, অর্থ সম্পাদক এডভোকেট মো: আবু তাহের রনি, দপ্তর সম্পাদক এডভোকেট আবু সুফিয়ান সবুজ, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক এডভোকেট সালমা আক্তার, সম্মানিত সদস্য-১ এডভোকেট মুহাম্মদ সরোয়ার হোসেন ও সদস্য-২ এডভোকেট মো: রাসেল আহমদ ভূইয়া।

এসময় সমিতির নেতৃবৃন্দরা বলেন, এই কমিটি নিজস্ব উদ্দেশ্য বাস্তবায়নে সকল সদস্য একনিষ্ঠ ভাবে কাজ করে যাবেন। কমিটির তার নিজ সদস্যদের জীবন – মান উন্নয়নের পাশাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, মানবিক কাজে নিজেদের সম্পৃক্ত করবেন। সংগঠনের অবকাঠামোর পাশাপাশি ক্ষতিগ্রস্থ্য মানুষকে ন্যায় বিচার পাওয়ার স্বার্থে সবসময় সকল সদস্য সচেষ্ট থাকবেন এবং নিজেকে আত্মনিয়োগ করবেন বলে তারা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের প্রাক্তন পরিচালকের মৃত্যুবার্ষিকীতে পুষ্প স্তবক অর্পণ ও প্রার্থনা সভা 

লিলি পাংখোয়ার জন্য কাপ্তাই ইউএনও’র ভালোবাসা

রাঙামাটিতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সাফল্য 

লংগদুতে দীপংকর তালুকদার এমপি / পার্বত্যাঞ্চলে অপশক্তিকে প্রতিহত করতে শিক্ষার হার বাড়াতে হবে

খাগড়াছড়ির পানছড়ি বাজারে আগুনে পুড়েছে ৪ ব্যবসা প্রতিষ্ঠান: কোটি টাকার ক্ষয়ক্ষতি

সচেতনতা বৃদ্ধি করা গেলে কুষ্ঠ রোগ নির্মূল করা সম্ভব

আজ মহান স্বাধীনতা দিবস

সাফ মহিলা চ্যাম্পিয়নশীপের পাহাড়ি কৃতি ফুটবলারদের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য উপদেষ্টা

সাজেক যাওয়ার পথে ঢাবিতে পড়ুয়া পাহাড়ি ছাত্রীকে অপহরণ

ইছামতি নদীর খাদের তীরে ঝুলে আছে কাউখালীর আবু তাহেরের ভাগ্য!

error: Content is protected !!
%d bloggers like this: