সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা। আজ শনিবার জুরাছড়ি সদর যক্ষাবাজারে পূজা মন্ডব মোমবাতি প্রজ্জ্বলন করে শুভ উদ্ধোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা।
এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও এমপি প্রতিনিধি সাধন চাকমা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এবং এমপি প্রতিনিধি রিপন জ্যোতি চাকমা, যুবদলের আহ্বায়ক আশুগোপাল চাকমা, যুগ্ম আহ্বায়ক নিরানন্দ চাকমা, ছাত্রদল সভাপতি জুয়েল চাকমা, সাধারণ সম্পাদক কল্লোল চাকমা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়াও পূজা মন্ডপে রাঙ্গামাটি এমপি দীপেন দেওয়ান পক্ষে পূজা উদযাপন কমিটির নিকট মিষ্টি তুলে দেওয়া হয়।


















