বুধবার , ২৮ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে নামকরণ হলো চন্দ্রঘোনায় খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২৮, ২০২২ ৪:০৫ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের স্টাফ ক্লাবের নামকরণ করা হয়েছে হাসপাতালের প্রয়াত পরিচালক  ডাঃ মং স্টিফেন চৌধুরীর নামে।

গত ১০ ডিসেম্বর হাসপাতাল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হাসপাতালের বর্তমান পরিচালক ডাঃ প্রবীর খিয়াং স্টাফ ক্লাবটি ডাঃ স্টিফেন চৌধুরীর নামে ঘোষণা করেন।

তারই প্রেক্ষিতে বুধবার (২৮ ডিসেম্বর) আনুষ্ঠানিক ভাবে ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম (স্টাফ ক্লাব) নামফলক উদ্বোধন করলেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রার্থনার কার্যক্রম পরিচালনা  করেন  চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট  চার্চের পালক সখীয় বৈরাগী।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান,  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং, ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা,  উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি কাজী মাকসুদুর রহমান বাবুল, সদস্য বাবলা খিয়াং সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ।

পরে দীপংকর তালুকদার এমপি শুভ বড়দিন উপলক্ষে হাসপাতালের ডাঃ মং স্টিফেন চৌধুরী অডিটোরিয়াম এ ভোজ সভায় অংশ নেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাগরের ঢেউয়ে মেরিন ড্রাইভ সড়কে ভাঙন

রাইখালীতে ছাত্রদলের আনন্দ মিছিল

নারীদের নিরাপত্তা প্রদানে কাজ করছে সরকার– কেয়া খান

মানবতায় বগাচতর কর্তৃক জেলা পরিষদ সদস্য, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঘর প্রদান

কাপ্তাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

পার্বত্য চুক্তির ২৫ বছর পূর্তিতে বিলাইছড়িতে সেনাবাহিনীর প্রীতি ফুটবল ম্যাচ

ফারুয়ায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ

সুনামের ৩১ বছর শিক্ষকতা অতপর অবসরে পারভিন সুলতানা

error: Content is protected !!
%d bloggers like this: