বুধবার , ৯ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে মানসম্মত শিক্ষা নিশ্চিতে বিশেষ পদক্ষেপ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৯, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন, জেলা পরিষদ ও জেলা শিক্ষা বিভাগ যৌথভাবে এসব পদক্ষেপ বাস্তবায়ন করবে। এ লক্ষ্যে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. হাবিব উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গৃহীত পদক্ষেপগুলো সুষ্ঠু বাস্তবায়নে অংশীজনদের কাছ থেকে গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে।

সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্যনির্বাহী কর্মকর্তা খন্দোকার মো. রেজাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি দাশ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হৃষিকেশ শীলসহ প্রশাসনিক ও শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অংশ নেন।

সভায় বলা হয়, শিক্ষকসহ পর্যাপ্ত জনবল সংকট, যোগাযোগ দুর্গমতা, প্রয়োজনীয় তথ্য-প্রযুক্তির অভাব, অভিভাবক মহলে স্বল্প সচেতনতাসহ বিভিন্ন কারণে রাঙামাটি পার্বত্য জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত হয়নি। ফলে শিক্ষাক্ষেত্রে এখনো পিছিয়ে এ জেলা। এ অবস্থায় জেলায় মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে কতিপয় উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জেলা সদরসহ প্রতিটি উপজেলা পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বিত বিশেষ শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে। যার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিমাসে শ্রেণিভিত্তিক সভা, বিদ্যালয়ের জবাবদীহিতা বৃদ্ধি, শিক্ষার অগ্রগতি এবং তদসংশ্লিষ্ট বিষয়ে খোলামেলা আলোচনার পরিবেশ তৈরি করা হবে। এছাড়াও শিক্ষার্তীরা যাতে প্রাইভেট বা কোচিংয়ের দিকে ঝুঁকে না পড়ে সেজন্য উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘গ্রুপ স্ট্যাডির’ ব্যবস্থা নেওয়া হয়েছে। চলতি সালের মে থেকেই এসব পদক্ষেপ বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নানিয়ারচরে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

রাঙামাটিতে পর্যটকদের হেনস্থার প্রতিবাদে পিসিসিপির বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ের ৩ শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে চূড়ান্তভাবে মনোনীত

রামগড়ে আ’লীগ নেতা ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মেম্বারদের অনাস্থা; ব্যবস্থা নেয়ার কথা জানালেন ইউএনও

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে ভোররাতে ট্রাকভর্তি মাছ লুট

নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নে স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

উৎসব মুখর পরিবেশে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ইউপিডিএফের কালেক্টর মাদক ব্যবসায়ীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: