সোমবার , ২২ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ২২, ২০২৫ ১০:১১ পূর্বাহ্ণ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখলমুক্ত করতে টুরিস্ট পুলিশের পক্ষ থেকে শেষবারের মতো দখলকারীদের স্বেচ্ছায় সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার ২৩ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে দখলকারীদের বালিয়াড়ি খালি করার সময়সীমা বেঁধে দিয়ে টুরিস্ট পুলিশ জানিয়েছে- উক্ত সময়সীমার পরও কেউ স্থাপনা ধরে রাখলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাননীয় উচ্চ আদালতের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, বালিয়াড়ি এলাকায় কোনো ধরনের স্থাপনা করা যাবে না। তবুও কিছু দোকান মালিক ও কার্ড প্রাপ্ত ব্যক্তি দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংবাদিকদের মাধ্যমে দখলকারীদের বিষয়টি বোঝানোর জন্য অনুরোধ করা হচ্ছে। অন্যথায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার দখলকারীদের ওপরই বর্তাবে। এছাড়া দুপুর ১২টার মধ্যে সংশ্লিষ্ট দোকান মালিক ও কার্ড প্রাপ্তদের সেই কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছে, যাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে। বৈঠকে বিকল্প স্থানের ব্যবস্থা করে বালিয়াড়ি এলাকা সম্পূর্ণ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে টুরিস্ট পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভা

ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বাঘাইছড়িতে

মহালছড়িতে এসএসসি পরীক্ষা ২০২৬ শুরু: দুই কেন্দ্রে অংশ নিল ৮১১ শিক্ষার্থী

রাজস্থলীতে ৩৫তম মাহা ওয়াগ্যেয়াই ফুটবল টুর্নামেন্টে হেডম্যান পাড়ার জয়

বাংলাদেশ মারমা ছাত্র ঐক্য পরিষদের ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শামুক খুঁজতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

সেনাবাহিনীর সহযোগীতায় দৃষ্টিশক্তি ফিরে পেলো প্রতিবন্ধি- খুশিতে আত্মহারা হালিম

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান

কাপ্তাই জাতীয় উদ্যান অনেক মনোমুগ্ধকর: পরিবেশ ও বন সচিব ড. ফারহিনা আহমেদ

টানা বর্ষণে বাঘাইছড়িতে বন্যা ও সড়ক বিপর্যয়: পানিবন্দি হাজারো মানুষ

error: Content is protected !!
%d bloggers like this: