সোমবার , ১৩ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ১৩, ২০২৫ ১:০৭ অপরাহ্ণ

“সমন্বিত উদ্যোগ , প্রতিরোধ করি দুর্যোগ ” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় নানা আয়োজনে উদযাপিত হয়েছে “আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫”।

উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ মহালছড়ি এর উদ্যোগে সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহরাব হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাহাদাৎ হোসেন, সমাজসেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, প্রেসক্লাব সভাপতি বাবু দীপক সেন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দুর্যোগের ঝুঁকি দিন দিন বাড়ছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণকে সচেতন হয়ে নিজ নিজ এলাকায় দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে। তারা আরও বলেন, দুর্যোগকালীন সময় দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা ও স্থানীয় জনগণের অংশগ্রহণই হতে পারে ক্ষয়ক্ষতি কমানোর মূল উপায়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ আবু রায়হান বলেন, প্রাকৃতিক দুর্যোগ আমাদের জীবনের অংশ। তবে আগাম সতর্কতা ও সচেতনতা থাকলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের পাশাপাশি জনগণকে ও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের শুরুতে একটি র‍্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে মিলনায়তনে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অনৈতিক কার্মকান্ডের দায়ে রাঙামাটিতে হোটেল মেহেদীকে জরিমানা, আটক-২

রাঙামাটিতে বিএনপির দোয়া মাহফিলে পকেট কমিটি নিয়ে হট্টগোল

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

মেঘ-আকাশ ছুঁয়ে রোমাঞ্চের ঠিকানা: ঝিকঝাক পাহাড়ে বাড়ছে পর্যটনের নতুন সম্ভাবনা

বাঘাইছড়িতে ধানের শীষের প্রচারণা: দিপেন দেওয়ানের সমর্থনে উঠান বৈঠক

বান্দরবানে দীর্ঘদিন পর থানচি ও রুমা ভ্রমণের জন্য নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকার দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ

কাউখালীতে বিএনপি নেতার বাড়িতে হামলার অভিযোগে ২ আ.লীগ নেতা গ্রেফতার

রাঙামাটির ৭৫৪ শিক্ষার্থীকে বৃত্তি দিল উন্নয়ন বোর্ড

error: Content is protected !!
%d bloggers like this: