বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবিতে এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের উদ্বোধন

প্রতিবেদক
রাবিপ্রবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৯:০৭ অপরাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্লান অনুযায়ী একাডেমিক ভবন-১ এবং প্রশাসনিক ভবন-১ এর এপ্রোচ রোড ও ভূমি উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করেন রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোঃ আতিয়ার রহমান। এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ধীমান শর্মা, ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন সূচনা আখতার, প্রক্টর সাদ্দাম হোসেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্প এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) আবদুল গফুরসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান বলেন, আমরা যে এপ্রোচ রোড উদ্বোধন করলাম এক সপ্তাহের মধ্যে ভবনের নির্মাণ কাজের কর্মযজ্ঞ শুরু হবে। আগামী ২০২৬ সালের জুনের মধ্যে এ ভবনগুলোর কাজ সম্পন্ন হবে বলে আশা রাখি। তার মধ্যে একটি একাডেমিক ভবন, ১টি প্রশাসনিক ভবন এবং ২টি ছাত্র ও ছাত্রী হল। এ ৪টি ভবন খুব দ্রুত মাথা উঁচু করে দাঁড়াবে। যারা এ প্রক্রিয়ার সাথে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন তাদেরকে ধন্যবাদ দিচ্ছি।

তিনি আরও বলেন, আমাদের সামনের যাত্রায় প্রতিদিন যে ছোট ছোট উদ্যোগগুলো নিচ্ছি সেগুলো বাস্তবায়নের জন্য এগিয়ে যেতে চাই। এই বিশ্ববিদ্যালয়ে যে খরা বিরাজ করেছে তা সবার সমন্বিত কাজের মাধ্যমে দ্রুত দূর হয়ে যাবে। উন্নয়নের স্বার্থে আমরা সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর মধ্যে পারস্পারিক সম্পর্ক বজায় রেখে এ বিশ্ববিদ্যালয়কে উন্নতির শিখরে নিয়ে যাবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

রাজস্থলী ৪টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

কাপ্তাই পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামীকে লোহাগড়া থেকে গ্রেফতার

বান্দরবানে অনাথ শিশুদের নিয়ে “সময়ের আলো” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

কাপ্তাই অবকাশ ক্লাবের কার্যকরি কমিটি গঠন

পিসিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কমিটি গঠন

রাঙামাটি বধির বিদ্যালয়ে স্কুল ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

কাউখালীতে ইপসা’র বিশেষ চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: