বৃহস্পতিবার , ১৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ১৫, ২০২৬ ১০:২২ অপরাহ্ণ

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ১নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ওয়ার্ডের মধ্যম পাড়া মাঠে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলকে ঘিরে মাঠজুড়ে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী।

এছাড়াও বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর পাশাপাশি মহিলা দলের নেতৃবৃন্দ এবং নারী কর্মীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া তার দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও জনগণের কল্যাণে অসামান্য অবদান রেখেছেন। তার ত্যাগ ও আদর্শকে ধারণ করে আগামী দিনগুলোতেও গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহিমান্বিত রাত পবিত্র শবে-বরাত সম্পর্কে কোরআন ও হাদিসে কি বলা হয়েছে

খাগড়াছড়ির রামগড়ে ইউপিডিএফ চাঁদা কালেক্টর আটক

বাঘাইছড়িতে ৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

রামগড়ে নির্বাচনী আচারণবিধি পালনে জনপ্রতিনিধিদের সাথে ডিসির মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে মাছের প্রজেক্ট থেকে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার

রামগড়ের জোড়া খুনের রহস্য উদঘাটন, ক্ষোভ থেকে দাদী ও ফুফুকে গলাকেটে হত্যা

সোনারগাঁও ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত

বান্দরবানে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইয়ের নৃত্যানুষ্ঠান ” নুপুর নিক্কণ ” অনুষ্ঠিত

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / সরকার দরিদ্র মানুষ ও প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী

error: Content is protected !!
%d bloggers like this: