বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল

প্রতিবেদক
মোহাম্মদ ওমরফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম
জানুয়ারি ১৪, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

প্রতিবছরের ন্যায় এবারও দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমায় পৌষ সংক্রান্তিতে প্রাচীনতম শুক্লাম্বর দীঘির পূর্ণ্য মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরী গ্রামে বসা এ মেলা ঘিরে পুণ্যার্থীদের ঢল নামে। এ উপলক্ষ্যে দীঘি ও তৎসংলগ্ন বিশাল অংশ জুড়ে বসে মেলা। আগের দিন বিকেল থেকেই পূণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানি ও পূজারিরা উপস্থিত হতে শুরু করেন।

সকাল থেকে মেলাঙ্গনে উপচেপড়া মানুষের ভিড় লক্ষ্য করা যায়। পুণ্যার্থীরা আত্মশুদ্ধি, পাপমুক্তি ও মনোবাসনা পূরণের জন্য দীঘিতে স্নান করেন। কেউ মানত হিসেবে অশ্বত্থ গাছের নিচে কবুতর উড়িয়ে দেন, কেউবা দীঘির জলে তরল দুধ ঢালেন। নবদম্পতি রুমপা ও কাজল অশ্বত্থ গাছের ডালে সুতা বাঁধেন। মেলায় নাগরদোলা, বেতের তৈরি টুকরি, বড় ঝুড়ি, চালুনি, কুলা, মোড়া, দা-বটি-ছোরা, যাঁতা, মাটির ঘটি-বাটি, শীতের সবজি, মানকচু, শাপলা মাছ, ইলিশ, দেশি পুকুরের মাছ, চটপটি, বিনি ধানের খই, যব ধানের খই, বাতাসা, নকুল দানা, গজা, নারকেলের চিড়াসহ হরেক রকমেরে খাবার ও প্রসাধনী বিক্রি হয়। এ মেলায় দেশ ছাড়িয়ে ভারত, নেপাল, ভুটান, থেকেও হিন্দু সম্প্রদায়ের লোকজন আসেন।

জানা গেছে, মেলার ঐতিহ্য অনুসারে শুক্লাম্বর ভট্টাচার্য ত্রিপাঠির নামানুসারে নামকরণ করা হয়েছে। প্রায় ৪শত বছর আগে ভারতের নদিয়া এলাকায় জন্ম নেওয়া তিনি ৪০ বছর বয়সে সনাতন ধর্ম প্রচারের জন্য চন্দনাইশের বরমায় আসেন। বরমায় জমি কিনে শিবমন্দির তৈরি করে ধর্মপ্রচার ও জনসেবা শুরু করেন।

শ্রী শ্রী শুক্লাম্বর দীঘি উন্নয়ন কমিটির সভাপতি হারাধন দেব বলেন, ‘দক্ষিণ এশিয়ায় সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি অন্যতম তীর্থস্থান। শুধু সনাতন ধর্মাবলম্বী নয়, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষরাও এখানে আসেন।’ সহ-সভাপতি অরুপ রতন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত জানান,এবছর পুণ্যার্থীর ভিড় অন্য বছরের তুলনায় বেশি হয়েছে।

এতে আরো উপস্থিত ছিলেন পরিমল মহাজন, বিপ্লব চৌধুরী, আসিস দেব, রামপ্রসাদ ভট্টাচার্য, রুবেল দেব, কিরণ তালুকদার, ডাক্তার কাজল বৈদ্য, ভব শঙ্কর দল, সমীর, প্রদীপ দেব, মিলন দেব, টিংকু ধর, অশোক দত্ত, প্রমুখ। এদিন মেলা উপলক্ষে দিনব্যাপী পুণ্যার্থীরা পূজা অর্চনায় মগ্ন ছিলেন। দূর-দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সের দেশি-বিদেশি ভক্তরা মনোবাসনা পূরণের উদ্দেশ্যে দীঘিতে স্নান ও বিভিন্ন মানত সম্পন্ন করেন। সিসিটিভিতে সার্বক্ষণিক তত্ত্বাবধান ও সহযোগিতায় রয়েছেন উপজেলা প্রশাসন ও চন্দনাইশ থানা পুলিশের এক দল সদস্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেলেন টিসিবির পণ্য 

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

দীঘিনালায় চাঁদের গাড়ি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

ভালোবাসাকে অটুট বাঁধনে জড়াতে কাপ্তাইয়ে ‘লাভলক’ উদ্বোধন

রামগড়ে ঝড়বৃষ্টিতে ব্যাপক ক্ষতি, বজ্রপাতে ১ জনের মৃত্যু

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাঁশখালী’র পিএবি সড়কে এস আর পরিবহন চায় বাঁশখালী বাসী

সাংবাদিক এম.কামাল উদ্দিনের বড় ভাইয়ের মৃত্যু

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হিন্দু কল্যাণ ট্রাস্টের মাধ্যমে কাপ্তাইয়ের ৯ মন্দির পাচ্ছে ১ লাখ ৮৬ হাজার টাকা

রাঙামাটিতে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সাফল্য 

error: Content is protected !!
%d bloggers like this: