বুধবার , ৬ এপ্রিল ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‘অস্বাভাবিক’ নবজাতককে ফেলেই হাসপাতাল ছাড়লেন মা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ৬, ২০২২ ১০:২০ পূর্বাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে গত ২৮ মার্চ রাত ৯ টা ৩০ মিনিটে সিজারিয়ান এর মাধ্যমে জন্ম নিয়েছে এক ছেলেশিশু।

জন্মের পর দেখা যায় তাঁর মাথা অস্বাভাবিক মোটা, ঠোঁট আর তালু কাটা । চিকিৎসাবিদ্যার ভাষায় যাকে বলে হাইড্রোক্যাফালাস, ক্লেপ্ট লিফ ও ক্লেপ্ট পেলেট।

জন্মের পর পরই শিশুটিকে হাসপাতালের নার্সিরাতে রাখা হলেও তাঁর এই অস্বাভাবিক অবস্থার কথা শুনে তাঁর পিতা মাতা একটি বারের জন্যও তাঁকে দেখতে আসেন নাই বরং তাকে নিতে অস্বীকৃতি জানাই। তারা চিকিৎসকদেরকে জানান এই বাচ্চা দেখলে তাদের অকল্যান হবে। শিশু জন্মের ৪ দিন পরও তার মা হাসপাতালে তাঁর নিজের চিকিৎসা নিলেও পাশাপাশি ওয়ার্ডে থেকেও তাঁকে একটিবার দেখতে যায় নাই। এবং গত ১ এপ্রিল বাচ্চাটির মা হাসপাতাল ত্যাগ করেন।

এই অবস্থায় এগিয়ে আসেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে কর্মরত বিদেশী চিকিৎসক টিমের সদস্যরা।

হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং জানান, এই ঘটনা জানার পর বিদেশী চিকিৎসক টিমের সদস্যরা হাসপাতালে বাচ্চাটিকে দেখতে আসেন এবং বাচ্চাটির দায়িত্ব নেন। জন্মের দিন সরারাত শিশুটিকে কোলে নিয়ে বসে থাকেন চিকিৎসক দলের এক গৃহীনি সারা নুল। এই দলের অন্যতম চিকিৎসক মেডিসিন বিশেষজ্ঞ আমেরিকার চিকিৎসক ডাঃ এলিজাবেথ এর তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা কার্যক্রম চলতে থাকে।

বুধবার সকালে হাসপাতালের ৭ নং ক্যাবিনে এই প্রতিবেদক ঘটনাটি শুনে দেখতে যান বাচ্চাটিকে। সেই সময় ডাঃ এলিজাবেথ তাঁর চিকিৎসা দিচ্ছেন। তিনি জানান, অত্যন্ত মানবিক কারনে আমরা তাঁর দায়িত্ব নিয়েছি। ইতিমধ্যে তাঁর অপারেশন এর জন্য আমরা পরীক্ষা নীরিক্ষা করেছি। রিপোর্ট হাতে আসলে আমরা অপারেশন এর ব্যবস্থা করবো। এটা একটি জটিল অপারেশন। তবে তিন মাসের আগে এই চিকিৎসা শুরু করা সম্ভব না। তবে আমরা আশা করছি অপারেশন এর পর শিশুটির স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে।

ইতিমধ্যে হাসপাতালের নার্সদের মাধ্যমে জানতে পেরে শিশুটির দায়িত্ব নিতে হাসপাতালে ছুটে আসেন চট্টগ্রামের ব্যাটারি গলির মিনু বারিকদার। বুধবার সকালে তিনি এই প্রতিবেদককে জানান, আমি নিজ সন্তানের মতো শিশুটিকে লালন পালন করবো।

গত ২৮ মার্চ বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়ন এর ধোপাছড়ি গ্রাম হতে এক উপজাতী দম্পতি হাসপাতালে আসেন এবং সন্তানসম্ভবা স্ত্রীকে হাসপাতালে ভর্তি করান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিটি থানায় গৃহহীনদের ঘর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাঙামাটিতে পুনাকের ঈদ উপহার বিতরণ 

কাপ্তাইয়ে পরিবেশ নষ্টের অপরাধে ১৪টি গরু খোয়াড়ে দিল ব্যবসায়ী সমিতি

সরকার মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাই বিএসপিআইতে ছাত্রদের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত

কাউখালীতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা

জুরাছড়িতে একুশের প্রথম প্রহরে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন

কাউখালীতে জাতীয় জম্ম মৃত্যু নিবন্ধন দিবস

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২৫ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে কাদেরী স্কুল চ্যাম্পিয়ন

error: Content is protected !!
%d bloggers like this: