বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১৫, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ

 

খাগড়াছড়িতে ট্রাক ভাংচুর, মিছিল ও সড়কে আগুন দেওয়ার মধ্য দিয়ে পঞ্চম দফায় আহুত ৪৮ ঘণ্টা সড়ক অবরোধের প্রথম দিন চলছে।

বুধবার (১৫ নভেম্বর) বিকালে আলুটিলায় পিকেটিংয়ের সময় খাগড়াছড়ি জেলা যুবদলের যুগ্ম সম্পাদক কমল বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি সদর উপজেলা সদস্য সচিব মাহমুদ হাসান বাবু, পৌর যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম, যুবদলের কর্মী রানা ত্রিপুরা ও চরেন ত্রিপুরাকে আটক করে পুলিশ। এছাড়া মাটিরাঙায় যুবদলের নেতা জাহাঙ্গীর আলমকেও আটক করা হয়।

এ দিকে অবরোধ চলাকালে সকাল ৯টার দিকে পানছড়ি সড়কে সিঙ্গিনালা এলাকায় পিকেটাররা ৪টি ট্রাক ভাংচুর করে। সকাল ১০টার দিকে খাগড়াছড়ি গেইট এলাকায় মহিলা দলের উদ্যোগে অবরোধের সমর্থনে একটি মিছিল বের হয়ে বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। এছাড়া সকাল থেকে খাগড়াছড়ি-রাঙামটি সড়ক, খাগড়াছড়ি-পানছড়ি সড়কে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাছের গুড়ি ফেলে, টায়ারে আগুন, বাঁশ-গাছ ফেলে ও মিছিল করে পিকেটিং করছে। মানিকছড়ি ও রামগড়ে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে খাগড়াছড়ি প্রবেশের পথ বন্ধ করা হয়। কয়েকটি স্থানে পুলিশ ধাওয়া দিয়ে পিকেটারদের ছত্রভঙ্গ করে দেয়।

খাগড়াছড়ি থেকে দূরপাল্লা রুটের টিকিট কাউন্টারগুলো খোলা থাকলেও ছেড়ে যায়নি কোন বাস। চলাচল করছেনা অভ্যন্তরীণ সড়কের পরিবহন।গুরুত্বপূর্ণস্থানগুলোতে বিজিবি-পুলিশ মোতায়েন রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মহালছড়িতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

কাপ্তাইয়ে আজাদী সম্পাদক এম এ মালেক সংবর্ধিত

পানছড়ি ফোর মার্ডার / বয়সের চেয়ে বাড়তি জনপ্রিয়তায় কাল হয়েছে জীবনে

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

খাগড়াছড়ির সাবেক এমপি ওয়াদুদ ভূইয়াসহ আরো ১শ ৮ নেতাকর্মীর জামিনলাভ

প্রতিবেশীদের নির্যাতনে নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী এক পরিবার

রাঙামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাজস্থলীতে কারিতাসের আয়বর্ধক কর্মসুচির প্রাণী ও সামগ্ৰী বিতরণ

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

জুরাছড়িতে লোজিক প্রকল্পের অবহিত করণ কর্মশালা

error: Content is protected !!
%d bloggers like this: