বুধবার , ২৯ মে ২০২৪ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত ২ 

প্রতিবেদক
আজগর আলী খান, রাজস্হলী, রাঙামাটি
মে ২৯, ২০২৪ ৩:০৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে পিকাপ খাদে পড়ে ১ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাত ১২ টায (২৯ মে ) বিলাইছড়ি- শুক্কুর ছড়ি ৪ কিলোমিটার পশ্চিমে রাজস্থলীর সীমান্ত সীমান্ত সড়ক এলাকায় একটি পিকআপ গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন- নবীহোসেন (২৮)তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার কুতুব পালন গ্রামের বাসিন্দা জাপর আহম্মদের ছেলে। গুরুতর আহতদের মধ্যে একজন মোহাম্মদ কালামিয়া (৪০) একই গ্রামের অপরজন মোহাম্মদ ইয়াসিন কুতুবপালন উখিয়া কক্সবাজার।

স্থানীয়রা জানায় বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে পিকআপ গাড়িটি রাজস্থলীর উদ্দেশ্যে  যাচ্ছিল। শুক্কুর ছড়ি ৪ কিলো নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। গাড়িটি ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনাস্থলেই গাড়িতে থাকা একজনের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় ১জন মারা গেছেন। হতাহতদের উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেলার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রাজস্থলী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নিজাম উদ্দিন জানান, মঙ্গলবার রাত হাসপাতালে দুর্ঘটনা কবলিত এলাকা থেকে তিনজন রোগী আনা হলে ১জনকে মৃত পাওয়া যায়। অপর দুইজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের কে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

২৬ বছর পর সভাপতি পদ নিয়ে লড়াই হচ্ছে / রাঙামাটি আ’লীগের সম্মেলন: রাজনৈতিক অঙ্গনে উত্তাপ

চন্দনাইশ ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন, সভাপতি মোজাম্মেল-সম্পাদক কামরুল

কাপ্তাইয়ে প্রকৃতি জীববৈচিত্র্য রক্ষায় দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাজেকে অস্ত্র ঠেকিয়ে সাবেক ইউপিডিএফ কর্মীকে অপহরণ 

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু: অংশ নিচ্ছেন ৮৫২ পরীক্ষার্থী

পার্বত্যাঞ্চলের দারিদ্র্যহ্রাস ও সহনশীল জীবিকার জন্য সরকারি- বেসরকারি সমন্বিত ভূমিকা প্রয়োজন

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

লংগদুতে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ’র মতবিনিময় সভা

অসুস্থ সাংবাদিক বন্ধু পলাশ বড়ুয়া’র জন্য প্রাণের আকুতি

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, ধরা পড়েছে ছোট জাতীয় মাছ

error: Content is protected !!
%d bloggers like this: