বৃহস্পতিবার , ১২ অক্টোবর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পুজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১২, ২০২৩ ২:৫৬ অপরাহ্ণ

সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে রাঙামাটি কাপ্তাইয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর)  বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  এতে সভাপতিত্বে করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: মহিউদ্দিন।

এসময় তিনি বলেন, পুজায় কেউ আইন শৃঙ্খলা বিঘ্ন ঘটালে কঠোর হস্তে দমন করা হবে। প্রতিটি পুজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য   আনসার ভিডিপির পুরুষ ও মহিলা সদস্য মোতায়েন করা হবে এবং সার্বক্ষনিক পুলিশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী টহল থাকবে।

প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক বলেন,  ধর্ম যার যার উৎসব সবার, তাই সকলে মিলে কোন রকম বিশৃঙ্খলা ছাড়া এই উৎসব সম্পন্ন করবো।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মোহাম্মদ মোহরম আলী,   রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গা, কাপ্তাই ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জোবেদা আকতার লাভলী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এর সাবেক কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন   সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি,  জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস, পুলিশ , আনসার, বিদ্যুৎ বিভাগের প্রতিনিধি সহ বিভিন্ন  আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাজেকে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

ভরা যৌবনে বিলাইছড়ির প্রকৃতি

‎রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ২ ঘন্টা সড়ক অবরোধ

রাঙামাটিতে ৫৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চুলার আগুনে রাজস্থলীতে তিন বসতঘর পুড়ে ছাই

রামগড়ে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা নববর্ষকে বরণ 

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

পাহাড়ি-বাঙালি সংঘাত, রাঙামাটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে শুরু করেছে

অন্তর্বর্তীকালিন সরকারের ঘাড়ে রগকাটা জঙ্গি ভূত চেপে বসেছে– হাবিব উন নবী খান সোহেল

error: Content is protected !!
%d bloggers like this: