রবিবার , ৩ মে ২০২৬ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি বাতিলের দাবিতে ২ ঘন্টা সড়ক অবরোধ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ৩, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ

কেন্দ্রীয় ছাত্রদলের বিরুদ্ধে রাঙামাটি জেলা ছাত্রদলের একাংশের স্লোগান। চাঁদা লাগলে চাঁদা নে, নতুন করে কমিটি দে। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্বে লড়তে হবে এক সাথে। টাকা নিয়ে কমিটি অনুমোদন মানিনা মানবো না। এধরনের স্লোগান দেন রাঙামাটি জেলা ছাত্রদলের একাংশ।

‎রবিবার সকাল সাড়ে ১১টায় শহরের পৌরসভা চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কাঁঠালতলীস্থ দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় ধরে তারা সড়ক অবরোধ করে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করে জেলা ছাত্রদল একাংশ। এতে ভোগান্তির শিকার হয় পথযাত্রীসহ স্কুল ও কলেজগামী শিক্ষক-শিক্ষার্থীরা।

‎জাবেদ, ফজলু ও সুমন বলেন, এই নতুন কমিটি একপেশে ভাবে সাজানো হয়েছে। যারা প্রকৃত ছাত্রদল করে তাদেরকে বাদ দিয়ে মনগড়া ও যোগসাজশে একতরফা ভাবে কমিটি ঘোষণা দেওয়ায় আমরা এই কমিটি মানি না, মানবো না। যারা অরজিনাল ছাত্র তাদেরকে বাদ দিয়ে বিবাহিতদের দিয়ে এই কমিটি গঠন করা হয়। তাই আমরা এই কমিটি বাতিল চাই।

‎এসময় আন্দোলনে নেতৃত্ব দেন, আবদুর জাবেদ সাকু, ফজলুর রহমান, বাহাদুর শাহ, আবদুল আহাদসহ ছাত্রদলের আরো বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

‎এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ও বিক্ষুব্ধ  ছাত্রদের আন্দোলন থামাতে তাৎক্ষণিক ভাবে চলে আসেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সহসভাপতি সাইফুল ইসলাম পনির। পরে আন্দোলনকারীদের সাথে কথা বলে এবং তাদেরকে বুঝিয়ে ২৪ ঘন্টা মধ্যে সমস্যার সমাধান করা হবে মর্মে অবরোধ তুলে নেন।

‎বিভিন্ন জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৮ বছর পর রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। অপরদিকে নতুন কমিটির পক্ষে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন রাঙামাটি সরকারি কলেজ শাখার সভাপতি ওমর আলীর গ্রুপ।

‎গত শনিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছির স্বাক্ষরিত রাঙামাটি জেলা ছাত্র দলের  মোঃ অলি আহাদকে সভাপতি,নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক ও গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্যও নির্দেশনা দেয়া হয়েছে।

‎সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া অলি আহাদ রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক পদে  মোঃ নাঈমুল ইসলাম রনি সে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।

‎কমিটির অন্যান্যরা হলেন- সহসভাপতি মোঃ খাইরুল ইসলাম রানা,জ্যোতি চাকমা,বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল,রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না, মোঃ ইসহাক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস শাকুর জাবেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান ইমরান, মোঃ শফিকুল ইসলাম, মোখতার আহমেদ, পারভেজ হোসেন সুমন, সাজিদ ইমতিয়াজ, প্রচার সম্পাদক আবদুল আহাদ, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি।

‎রাঙামাটি জেলা ছাত্রদলের নতুন সভাপতি অলি আহমেদ, ‘ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার ত্যাগ ও পরিশ্রমকে মূল্যায়ন করায় আমি কেন্দ্রীয় কমিটির  কাছে কৃতজ্ঞ। কেন্দ্র আমার প্রতি যে আস্থা ও বিশ্বাস রেখেছে, আমি চেষ্টা করব,তার প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করতে।

‎বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর ছাত্রদলের নতুন কমিটি হয়েছে। এটা ভবিষ্যতের নেতৃত্ব তৈরির জন্যও বেশ ভালো হয়েছে। এর মাধ্যমে সংগঠন শক্তিশালী ও গতিশীল হবে। আমার নেতৃত্বে কমিটি দায়িত্ব পালনকালে যারা সর্বত্রভাবে সহযোগিতা করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই।‎

‎প্রসঙ্গত–২০১৮ সালের মে মাসে গঠিত হয়েছিলো ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি ও আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙামাটি জেলা ছাত্রদলের এর আগের কমিটি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: