বৃহস্পতিবার , ৪ জুলাই ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি জেলায় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই ইউএনও মোহাম্মদ মহিউদ্দিন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ৪, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ

রাঙামাটি জেলায় জাতীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন। সোনার বাংলা গড়ার প্রত্যয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়‌নে গুরুত্বপূর্ণ অবদান রাখা ও পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসেবে রাঙামাটির কাপ্তাই উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার( ৪ জুলাই) সকা‌লে রাঙামা‌টি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার পুরস্কার (২০২৩-২০২৪) এ শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে তা‌ঁর হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন রাঙামা‌টি জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রট মোহাম্মদ মোশারফ হোসেন খান।

এসময় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা খাতুন সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও রাঙামাটি জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, শুদ্ধাচার পুরস্কার পেয়ে আমি খুবই আনন্দিত ও উৎসাহ‌বোধ কর‌ছি। আমার ভবিষ্যত কর্মময় জীবনে এ পুরস্কার পথ নির্দেশক হিসেবে কাজ করবে। এই পুরস্কা‌রের জন্য আমাকে ম‌নোনীত করায় মাননীয় জেলা প্রশাসক ম‌হোদয়সহ সং‌শ্লিষ্ট সক‌লের প্র‌তি কৃতজ্ঞতা জ্ঞাপন কর‌ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্যাজেক ভ্যালীর উপর নির্মিত স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প গ্রহণ; এ প্রকল্প পেয়েছে আরো ৭ স্কুল

দীঘিনালায় ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

‎চট্টগ্রাম থেকে দুর্নীতিকে চির বিদায় নিতে হবে– পূর্বদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেয়র শাহাদাত

কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় পরিচালক

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

নুনছড়ি মাতাই পূখিরী তীর্থ মেলা ১৪৩৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

হাসপাতালে সাংবাদিক পলাশ বড়ুয়া

বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ

দীপংকর তালুকদারের সাথে কাপ্তাই পুজা উদযাপন পরিষদের শুভেচ্ছা বিনিময় 

error: Content is protected !!
%d bloggers like this: