মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির সব উপজেলায় শিক্ষক ও চিকিৎসক সংকট- রাঙামাটি জেলা প্রশাসক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, কাউখালী।
জানুয়ারি ২১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ

রাঙামাটি সবকয়টি উপজেলাতে শিক্ষক চিকিৎসক সংকট আছে। এই বিশাল সংকট কাটিয়ে উঠার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আজ (২১ জানুয়ারি) দুপুরে কাউখালী উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন তিনি।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় কাউখালীর রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ছাত্র প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ও সরকারি কর্মকর্তারা অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ‘সমস্যার সমাধান ও উন্নয়নের জন্য সবাইকে একসাথে এক হয়ে কাজ করতে হবে। তাহলেই সকল সমস্যা সমাধান হবে ও উন্নয়নের সুফল দেখতে পাবো। ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা এক নতুন যাত্রা শুরু করেছি। সে যাত্রা ন্যায্যতার, ন্যায়ের ও সমতাপূর্ণ মানবিক বাংলাদেশ গড়ার’।

সরকারি চাকরিজীবীদের দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে নিজেকে গড়ে তুলতে এবং দেশের মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন তিনি। বলেন, ‘জনগণকে সেবাদানে পারদর্শিতা ও আন্তরিকতা হবে একজন সরকারি কর্মচারীর দক্ষতা ও যোগ্যতার মাপকাঠি। ধর্ম, লিঙ্গ, ধনী-দরিদ্র ভেদাভেদ না করে সব নাগরিককে সমভাবে সেবা দেওয়ার মানসিকতা লালন করতে হবে মনেপ্রাণে। এ কথা ভুলে গেলে চলবে না, জনগণকে তাদের প্রাপ্য সেবা দেওয়া কোনও করুণা নয়। ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগের মধ্য দিয়ে যে জনপ্রত্যাশা তৈরি হয়েছে, তা অবশ্যই পূরণ করতে হবে আমাদের’।

সভায় বিশেষ অথিতি ছিলেন, রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানা, কাউখালী কৃষি কর্মকর্তা রাসেল সরকার, কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ সমাজসেবা কর্মকর্তা মোঃ শাহাবুদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ফজলুল হক প্রমূখ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুষ্টি সমৃদ্ধ অপ্রধান শস্য উৎপাদন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু  

বাঘাইহাটে সেনা জোন কমান্ডারের সঙ্গে মতবিনিময় সভা

বাঘাইছড়িতে ছাত্রদলের লিফলেট বিতরণ কর্মসূচি

বাঘাইছড়িতে নদী ভাঙনে হুমকির মুখে অর্ধশতাধিক পরিবার

রাজস্থলী কুক্যাছড়ি পাড়া পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান

সাজেকে বিজু উৎসব উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক সহায়তা

রাঙামাটিতে সনাতন ধর্মাবলম্বীর নেতৃবৃন্দের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

লংগদুতে সেনাবাহিনীর অভিযানে ২ লক্ষ টাকার গাঁজাসহ আটক-১

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে অনুষ্ঠিত

স্কুল শিক্ষার্থিকে ধর্ষণচেষ্টার অপরাধে ১০ বছরের সশ্রম কারাদন্ড

error: Content is protected !!
%d bloggers like this: