শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নির্বাচনী প্রচার-প্রচারণায় এগিয়ে ধানের শীষ প্রার্থী দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৩, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

‎রাঙামাটি শহরের দক্ষিণ কালিন্দীপুর প্রগতি সংঘ ক্লাব ও এলাকাবাসী ধানের শীষ প্রতীকের এমপি পদপ্রার্থী দীপেন দেওয়ানকে ভোট দেবেন। ওই ক্লাবের নেতৃবৃন্দ ও এলাকার পাহাড়ি বাঙালি সবাই মিলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নির্বাচনী আলোচনা শুরু হয়।
‎
‎প্রার্থী দীপেন দেওয়ান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন কোন ফেক্ট নয়। আইনের শাসনের যেখানে নেই সেখানে উন্নয়ন দিয়ে কি হবে। অবকাঠামো ও সুসম বন্টন বজায় রাখতে হলে সৎ মানুষের প্রয়োজন আছে। দুনীতির ব্যাপারে আমি সর্বদা সোচ্চার থাকবো। রাঙামাটিতে দুনীতি জিরো টলারেন্সে থাকবে। চাকরির ব্যাপারে ঘুষ বাণিজ্য হবে না।

মেধাকে অগ্রাধিকার দেওয়া হবে। মহিলা ও যুবকদেরকে স্বাবলম্বী করে তোলা হবে। বিএনপি রাষ্ট গঠন করলে শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, পর্যটন খ্যাত, কাপ্তাই জলবিদ্যুৎ, অবকাঠামো উন্নয়ন ও বেকারত্বকে প্রধান্য দেওয়া হবে। তিনি আরো বলেন, এখানে বিকেএসপির ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান প্রয়োজন আছে।
‎
‎সাবেক যুগ্ন সচিব ও এলাকাবাসী কৃষ চন্দ্র চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র জেলা সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, হেডম্যান সাবেক লংগদু মৌজা কল্যাণ মিত্র চাকমা, কালিন্দীপুরবাসী প্রদীপ তালুকদার, ঠিকাদার নুরু নব্বীসহ আরো অনেকে।
‎
‎বক্তারা বলেন, আসুন আমরা সবাই মিলে আগামী ১২ ফেব্রুয়ারি সবাই মিলে দীপেন দেওয়ানকে ভোট দিয়ে সংসদে পাঠাবো।ভোটের দিন সবাই ভোটারদেকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে ধানের শীষে ভোট দেওয়াবো। দীপেন দেওয়ানকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করবো। বিগত দিনে আওয়ামী লীগ যে ভাবে লুটপাট করেছে বিএনপি ওই লুটপাটকে বিশ্বাস করে না। দীপেন দেওয়ানের নেতৃত্বে একটি সুন্দর রাঙামাটি জেলা গঠন করা হবে।
‎
‎বক্তারা আরো বলেন, দীপেন দেওয়ান হলো একজন আইনজীবী তিনি ক্ষমতায় গেলে সংসদে কথা বলতে পারবেন। দীপেন দেওয়ান একজন উচ্চ শিক্ষিত মানুষ। যোগ্য ও মেধাবি সৎ লোক সংসদে না গেলে আমাদের কথা গুলো কে বলবেন।

‎তাই আগামী দিনে রাঙামাটি জেলাবাসীর সুখ দুঃখের কথা সংসদে গিয়ে বলবেন। তিনি একজন আইনজীবী হিসেবে পার্বত্যবাসীর কথা বলতে পারবেন। আমরা চাই দীপেন দেওয়ান মন্ত্রী হয়ে পার্বত্য চট্টগ্রামবাসীর সেবা করতে পারবেন। এদিকে শুক্রবার সকালে সদর উপজেলার সাপছড়ি,বালুখালী ও পৌরসভার ৮নং ওয়ার্ডে পথসভা ও গণসংযোগ করেন ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষের এমপি প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইহাট জোনের আয়োজনে দুর্গম সাজেক ইউনিয়নে সম্প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

“পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ কার্যকর” রায়ের বিরুদ্ধে রিভিউ উত্থাপনে পাহাড়ে উদ্বেগ

রামগড়ে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন ওয়াদুদ ভূঁইয়া এমপি

রাঙামাটিতে গ্যাস সিলিন্ডারের আড়ালে কাঠ পাচার, আটক–২

বিলাইছড়িতে ৯ অক্টোবর হতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তাদের পুনর্বহালের দাবি

চন্দনাইশে পূর্ব ছৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

নববর্ষ বরণে নানান কর্মসূচি কাপ্তাই উপজেলা প্রশাসনের

খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

কাপ্তাই ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: