শনিবার , ৯ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাইখালীতে ১৭ অবসরপ্রাপ্ত চাকুরিজীবীকে সংবর্ধনা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
নভেম্বর ৯, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা: অংসুই প্রু মারমা বলেন, জীবনে পরিশ্রম, সততা, স্বচ্ছতা না থাকলে  সফলতা অর্জন করা যায় না। তাই পরিশ্রমী ও নিষ্ঠাবান ব্যক্তির যেকোন কাজ খুব সহজে হয়ে যায়।

তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির ১৭ জন সদস্য যারা স্ব- স্ব প্রতিষ্ঠান থেকে কর্মজীবন সমাপ্ত করায় তাদেরকে অবসরোত্তর সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

শনিবার (৯ নভেম্বর) বিকেল ৩ টায় রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির আয়োজনে রাইখালী বাজার সেতু বন্ধন সংঘ ক্লাব সংলগ্ন চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: অংসুই প্রু মারমা আরোও বলেন, শিক্ষক হচ্ছেন আমাদের জীবনের পথপ্রদর্শক। একজন আলোকিত শিক্ষক পারে তাঁর ছাত্রদের সঠিক পথ দেখাতে। আমরা ছাত্র জীবনে সঠিক শিক্ষক পেয়েছি বলে আজ এই পর্যায়ে আসতে পেরেছি।

চাঁদপুর মেডিকেল কলেজ এর সহকারী অধ্যাপক এবং সমিতির সদস্য ডা: নারায়ন চন্দ্র দাশ এর সভাপতিত্বে ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রাইখালী চাকুরীজীবি কল্যান সমিতির কার্যকরি কমিটির সভাপতি মিলন কান্তি দে, সাধারণ সম্পাদক মনতোষ চৌধুরী,  সমিতির প্রধান অডিটর সংবর্ধিত ব্যক্তিত্ব বাবুল কান্তি দে, সমিতির যুগ্ম সম্পাদক শিক্ষক তপন কান্তি দে এবং সমিতির সদস্য শিক্ষক মুন্না দে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে কাব কার্ণিভাল, অংশ নিল ১৮০ শিশু 

খাগড়াছড়িতে অস্থিতিশীল বন্যা পরিস্থিতি উত্তরণে মাঠে সেনাবাহিনী ও রেড ক্রিসেন্ট সোসাইটি

বাঙ্গালহালিয়ায় ট্রাক উল্টে সড়ক যোগাযোগ বন্ধ – দ্রুত উদ্যোগে যান চলাচল স্বাভাবিক

রাইখালী ইউনিয়নে ১৩১৩ পরিবার পেলো টিসিবির পণ্য 

বীর মুক্তিযোদ্ধাদের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের কক্ষে সংরক্ষিত চেয়ার স্থাপন

পাহাড় নিয়ে ষড়যন্ত্র বন্ধ করা ও শিক্ষক হত্যার প্রতিবাদে সভা পিসিসিপি’র 

আমার নামে অপপ্রচার হচ্ছে; সংবাদ সম্মেলনে রাঙামাটি প্যানেল মেয়র হেলাল

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

সংবিধান সংস্কারের এখনকার জনমত দীর্ঘস্হায়ী না হলে জনআকাংখা প্রতিফলিত না হওয়ার শংকা

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রচারনায় সরগরম

error: Content is protected !!
%d bloggers like this: