মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নানিয়ারচরে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
মেহেরাজ হোসেন সুজন, নানিয়ারচর, রাঙামাটি
নভেম্বর ১৫, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ

 

রাঙামাটির নানিয়ারচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) গণতান্ত্রিক এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত করেছে আঞ্চলিক এই দলটি।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে গুলসাছড়ি এলাকায় ৫তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় কার্বারী শুদ্ধাধন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর ইউনিট পরিচালক জ্ঞান চাকমা।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, নানিয়ারচর ইউনিট কমান্ডার লিটন চাকমা, মৌজা কার্বারী বিমল বিহারী, প্রহ্লাদ চাকমা, হ্যলাতুঙা চাকমা, বিমল চাকমা ও সুমতি রঞ্জন চাকমা প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে জ্ঞান চাকমা বলেন, তপন জ্যোতি বর্মা ২০১৭সালের ১৫ই নভেম্বর ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (গণতান্ত্রিক) প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের মুক্তির আলো দেখিয়েছিলেন। এর আগে ১৯৯৮সালে ইউপিডিএফ গঠনের পরে তিনি ইউপিডিএফের একজন সিনিয়র কমান্ডার ছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন ইউপিডিএফ এর লক্ষ উদ্দেশ্য ভিন্ন কথা বলছে। তখন তিনি জুম্ম জণগনের মুক্তির কথা ভেবে ইউপিডিএফ (গণতান্ত্রিক) প্রতিষ্ঠা করেছেন। এম এন লারমা একজন অবিসাংবাদিত নেতা ছিলেন। তার দেখানো পথেই বর্মা বাবু ইউপিডিএফ গণতান্ত্রিক প্রতিষ্ঠা করেন।

তিনি আরো বলেন, আমরা সাধারণ ভাবে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু আমাদের কে সাধারণ জীবন যাপন করতে দেয়নি আমাদেরই বিপথগামী কিছু ভাই। তারা আমাদের অনেক ভাই কে হত্যা করেছে। আমরা মারামারি খুনাখুনি নয় বরং সকলে ঐক্যবদ্ধভাবে বাঁচতে চেয়েছিলাম। তিনি গণতান্ত্রিক দলের পক্ষ থেকে সকল কে ঐক্যবদ্ধ থেকে সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করারও আহ্বান জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

খাগড়াছড়িতে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন

জুরাছড়িতে শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রী বিতরণ

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

খুটাখালীর পীর ছাহেব হুজুরের ইছালে ছওয়াব মাহফিল ২২-২৩ জানুয়ারি

বিমান বিধ্বস্তের ঘটনায় রাঙামাটি জেলা প্রশাসনের শোক ও বিশেষ দোয়া

শেখ হাসিনা দেশের সকল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করছেন-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাজস্থলীতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কৃষকদলের বৃক্ষরোপণ

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার দিবস পালন

কক্সবাজার-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ

রামগড়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন, দ্রুত সেবার অঙ্গীকার

error: Content is protected !!
%d bloggers like this: