বুধবার , ২৩ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে পিডিবি কর্মচারি আহত

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি 
এপ্রিল ২৩, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের (কপাবিকে) অভ্যন্তরে একাডেমির বক্সহাউজ স্থানে বন্যহাতির আক্রমণে বিদ্যুৎ কেন্দ্রের পানি শোধনাগারে কর্মরত কপাবিকের কর্মচারি নেপাল চন্দ্র দাশ(৪৫) আহত হয়েছেন।

বুধবার (২৩ এপ্রিল) দিবাগত রাত ৪ টায় এই ঘটনা ঘটে বলে জানান কপাবিকের সহকারী পরিচালক (নিরাপত্তা  ও অনুসন্ধান) সাখওয়াত কবির।

তিনি আরোও জানান,  পিডিবির কর্মচারী নেপাল নাইট ডিউটি করার সময় খবর পান কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ ভবন এবং বক্স হাউজ এলাকায় একদল বন্য হাতি ভাংচুর করছে। সেই সময় তিনি মোটর সাইকেল নিয়ে পানি শোধানাগার হতে বিদ্যুৎ ভবন সংলগ্ন তার বাসার  দিকে যাওয়ার পথে একাডেমির বক্সহাউজের সামনে ঐ হাতির দলের মুখোমুখি পড়ে যান। তিনি মোটর সাইকেল রেখে পালিয়ে যাওয়ার সময় একটি হাতি শুড় দিয়ে তাঁকে আঘাত করে। বন্যহাতির আক্রমণে সে ঘাড়ে, পেটে ও কোমরে আঘাত পায়। আহত নেপাল চন্দ্র দাশ বর্তমানে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পিডিবির সহকারী পরিচালক আরোও জানান, প্রায়:শ রাতে বন্যহাতির দল পিডিবি বিদ্যুৎ ভবন, বক্সহাউজ, চৌধুরীছড়া সহ বিভিন্ন এলাকায় এসে ভাংচুর করছেন। লোকজন  হাতি আক্রমণের আতংকের মধ্যে আছে।

কাপ্তাই বন বিভাগের কর্ণফুলী রেঞ্জের রেঞ্জ অফিসার সহকারী বন সংরক্ষক( এসিএফ) আবু কাওসার বলেন, আমরা হাতির আক্রমনের খবর পেয়েছি, তবে তাঁর আঘাতটা গুরুতর না। বনের অভ্যন্তরে হাতির আবাসস্থল ধ্বংস হবার ফলে তাঁরা খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে সামাজিক সম্প্রীতি কমিটির সমাবেশ

মানিকছড়িতে মাদ্রাসা শিক্ষকের উপর হামলার প্রতিবাদে হরতালের আল্টিমেটাম

৯৯৯ এ ফোন সাজেকে ঝর্ণায় আটকে পড়া অসুস্থ পর্যটককে উদ্ধার করলো পুলিশ 

কাপ্তাই গণহত্যা নিয়ে মঞ্চায়িত হল ৭১ এর রক্তাঞ্জলী

নানিয়ারচরে ম্যালেরিয়া প্রতিরক্ষায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে মসজিদ কমিটির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

“পাহাড়ি- বাঙালি’ সম্প্রীতির জন্য আওয়ামী লীগ’র বিকল্প নেই- কুজেন্দ্র লাল

কেপিএমে লাগানো হবে ৫০ হাজার গাছের চারা

বিভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করেছেন রাঙামাটির শিক্ষা ক্যাডাররা

কাপ্তাই উপজেলায় এবারও শুরু হতে যাচ্ছে “জোন কমাণ্ডার’স স্কলারশিপ’-২৫”

error: Content is protected !!
%d bloggers like this: