রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৫:৫৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার বরইছড়ির প্রবীণ মুরুব্বি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান (৯১) মারা গেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আব্দুল মান্নান ১৯৩৫ সালের ২২ আগস্ট জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বরইছড়ি এলাকায় দীর্ঘদিন ধরে তিনি একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন।

আজ রবিবার বিকেল চারটায় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

পরে বিকেল পাঁচটায় কাপ্তাই উপজেলা মডেল মসজিদ কবরস্থানে জানাজা শেষে তাঁকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের মৃত্যুতে বরইছড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলেন, তাঁর মৃত্যুতে তাঁরা একজন শ্রদ্ধেয় মুরুব্বি ও অভিভাবকতুল্য মানুষকে হারিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবান শিশু পরিবারে বঙ্গবন্ধুর জন্মদিন পালন

৭ বছর পর ইফতার আয়োজনে ছোট মেরুং এসএসসি ব্যাচ-১৫ 

কোন নেতাকর্মীর কারণে দলের দুর্নাম হলে কাউকে ছাড় দেওয়া হবে না-অ্যাড. মামুনুর রশীদ

কাপ্তাইয়ের রাইখালীতে গাঁজা সহ যুবক আটক

চম্পা চাকমা হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে রাঙামাটিতে মানববন্ধন

মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঊষাতন তালুকদার

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

কাপ্তাইয়ে ১০ দলীয় জোট প্রার্থী’র জনসংযোগ ও পথসভা অনুষ্টিত

error: Content is protected !!
%d bloggers like this: