রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৭, ২০২৫ ১০:৪৬ পূর্বাহ্ণ

বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় রাঙ্গামাটি পৌরসভার ৭নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব শহরের বনরুপা শাহী জামে মসজিদে এ মাহফিলের আয়োজন করা হয়। আয়োজনটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শাওন ও সহ-সভাপতি শামীম ফরহাদ।

দোয়া ও মিলাদ পরিচালনা করেন বনরুপা শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মুহাম্মদ সুলতান মাহমুদ। মিলাদ শেষে তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল সালাম বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া জাতীয় রাজনীতির এক সমসাময়িক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তাঁর সুস্থতা ফিরে পাওয়া দেশের গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা।”

রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ ওমর মোরশেদ বলেন, “আমরা দলমত নির্বিশেষে নেত্রীর দ্রুত আরোগ্য কামনা করি। ছাত্রদল সবসময় দেশনেত্রীর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যাচ্ছে।”

সহ-সভাপতি রেজাউল করিম ও তানবীর হোসেন মাহী বলেন, “ছাত্রদল সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে। নেত্রীর সুস্থতার জন্য আমরা নিয়মিত বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখবো।”

এসময় আরও উপস্থিত ছিলেন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম, যুগ্ম সম্পাদক আবু ছিদ্দিক জুয়েল, রবিউল হাসানসহ ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মী ও বিপুল সংখ্যক মুসল্লিবৃন্দ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সীমান্ত সড়কে বদলে যাবে তিন পার্বত্য জেলার পাহাড়ের দৃশ্যপট

বাঘাইছড়িতে সোশ্যাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং উদ্বোধন

কাপ্তাই উপজেলার প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ

অংসুইপ্রু ও সন্তু লারমার সাথে এশিয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধি দলের পৃথক সাক্ষাৎ

মহালছড়ির লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে জোন অধিনায়ক

ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন ওসি

নিখোঁজ মোস্তফার সন্ধানে দীঘিনালায় মানববন্ধন 

সরকার অসাম্প্রদায়িক পার্বত্য চট্টগ্রাম দেখতে চায়- নিখিল কুমার

কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় উঠান বৈঠক অনুষ্ঠিত 

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে পরীক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানি ও কলম বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: