মঙ্গলবার , ১৭ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ১২ বাংলাদেশী নাগরিক আটক

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৭, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে অনুপ্রবেশকালে অভিযান চালিয়ে ১২ বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর সদস্যরা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন নলুয়াটিলা বিওপির ভারত-বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২), মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩) ও অনির ঊর্ধ্ব দে (৪)। আটক সবাই চট্টগ্রামের ফটিকছড়ি ও মহেশখালীর বাসিন্দা।

জানা যায়, মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে অবৈধ ভাবে সীমান্ত পাড়ি দেবার সময় সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে।  আটককৃতদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রামগড় ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ ইমাম হোসেন জানিয়েছেন,  সীমান্তে দায়িত্বপূর্ণ এলাকায় যে কোন ধরনের অবৈধ কাজসহ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি সদস্যরা সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে সদা প্রস্তুত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ সহায়তা দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির

পাহাড়ে পর্যটন: জনঅংশগ্রহণেই চূড়ান্ত বিকাশ হোক– প্রদীপ চৌধুরী

মানিকছড়ি বায়তুর নুর জামে মসজিদের জমি দখলের অভিযোগ নিয়ে দুই পক্ষের বক্তব্য

রূপনা ঋতুদের বাড়িতে গিয়ে উপহার তুলে দিলেন জেলা প্রশাসক

নানিয়াচরে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু 

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের বিদায় ও বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

বিশ্ব শিশু দিবস ঘিরে রাঙামাটিতে ইয়ুথ এর নানান আয়োজন

কাপ্তাই সেনা জোনের উদ্যোগে হেডম্যান-কারবারী সম্মেলন অনুষ্ঠিত 

রাঙ্গামাটির নানিয়ারচরে ৬ দোকান চুরি; আটক ১

কক্সবাজারে শিশুকে ধ’র্ষ’ণের পর হত্যা, যুবক সোলাইমানের মৃত্যুদন্ড

error: Content is protected !!
%d bloggers like this: