বৃহস্পতিবার , ১৪ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১৪, ২০২২ ৮:০৭ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা বার্ষিকি দিনে মন্ত্রনালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ব্যবস্থাপনায় রাঙামাটিতে কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম, ফলজ ও বনজ চারা, দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে পরিষদের সভাকক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি সংসদীয় আসনের সদস্য দীপংকর তালুকদার। সভায় পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ আশরাফুল ইসলাম, সদস্য হাজী মুছা মাতব্বর, সদস্য অংসুই ছাইন চৌধুরী, সদস্য ঝর্ণা খীসা, সদস্য দিপ্তীময় তালুকদার, সদস্য সবির কুমার চাকমা, সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য নিউচিং মারমা, সদস্য ইলিপন চাকমা, সদস্য প্রিয় নন্দ চাকমা, সদস্য বিপুল ত্রিপুরা, সদস্য মোসাম্মৎ আছমা বেগম, সদস্য আব্দুর রহিম, নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়া উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানে ৯০ জন দুস্থ মহিলাকে ৯০টি সেলাই মেশিন, ১৮জন কৃষককে ১৮টি পাওয়ার টিলার, ৪৫জন কৃষককে ৪৫টি পাওয়ার পাম্প, ১২০০০ ফলজ ও বনজ চারা এবং রাঙামাটি কলেজ গেইটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৪ জন ব্যবসায়ীকে জনপ্রতি ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

এছাড়া পরিষদের পক্ষ থেকে কাপ্তাই উপজেলাধীন ৩নং চিৎমরম ইউনিয়নে সন্ত্রাসীর হাতে নিহত আওয়ামী লীগ দুই পরিবারের মাঝে পরিবার প্রতি ৩লক্ষ টাকা করে মোট ৬ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে বাঘাইহাট জোনের উদ্যোগে চক্ষু চিকিৎসায় ১৭ রোগী চট্টগ্রামে প্রেরণ

সাজেক-বাঘাইহাট সড়ক ডুবে তিনশত পর্যটক আটকা

রাঙামাটির মেয়ে রাঙ্গুনিয়ায় খুন, স্বজনদের কাছে লাশ হস্তান্তর

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

ফটিকছড়ির বর্মাছড়িতে ইউপিডিএফ’র নাশকতার পরিকল্পনা

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাঙামাটিতে ৪ দফা দাবিতে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন

ঈদগাঁও বাস-স্টেশনে যানজট নিরেসনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

খাগড়াছড়িতে মহানবী হযরত মুহাম্মদ (সা:)-কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ

বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন

error: Content is protected !!
%d bloggers like this: