শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ২৯, ২০২৪ ৫:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে মাস ব্যাপী “বাঁশরী ওয়াদুদ” ফুটবল টুর্নামেন্ট ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকালের দিকে জাতীয়তাবাদী ফোরাম রামগড় উপজেলা শাখার আয়োজনে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট’র শুভ উদ্বোধন করেন সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

উদ্বোধনী খেলায় কবির হাট নোয়াখালী ক্লাব বনাম একতা সংসদ বল্টুরাম এর মধ্যে খেলায় কবিরহাট নোয়াখালী ১ গোলে বিজয়ী হয়।  টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করছে। প্রথম পর্ব লীগ পদ্ধতিতে ও সুপার এইট নক আউট পদ্ধতিতে অনুষ্ঠিত হবে।

প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, মাদক, সন্ত্রাস থেকে  যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই। কারণ খেলাধুলার মাধ্যমে পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মৈত্রীর বন্ধন সুদৃড় উঠে।

ঐতিহাসিক রামগড়ের এই মাঠটি মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে সূচিত হয়।  মাঠটি দেশজুড়ে খেলাধুলার জন্যে বিখ্যাত ছিলো উল্লেখ করে তিনি আরো বলেন, যুবক ও কিশোরদের মাঠে ফেরানো গেলেই পাহাড়ে সম্প্রীতি ফিরিয়ে আনা সম্ভব হবে। বিএনপি ক্ষমতায় আসলে খেলাধুলাকে প্রাধান্য দেয়া হবে বলেও তিনি আশ্বাস দেন।

উদ্বোধনী অনুষ্ঠানের অন্যদের মধ্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এনএম আফসার, জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহাম্মদ ভুইয়া, উপজেলা বিএনপির সভাপতি ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিনসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মুসলিম ব্লক অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে রহমত উল্লাহ খাজার উপহার সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে ৯০০ প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ঈদগাঁওয়ে এতিম অসহায় ও ছিন্নমুল মানুষের মাঝে যুব মানবিক ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ

বাঘাইহাটে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ দুই ইউপিডিএফ কর্মী আটক

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ও অসুস্থ রোগী পেলো ওয়াদুদ ভূইয়ার আর্থিক উপহার

কাউখালীতে ২ ইটভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট; জরিমানা

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলায় মানুষের ঢল

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের  বিদ্যুৎ উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে

রাঙামাটির বরকলে ২ ছাত্রলীগ নেতা আটক

রাঙামাটিতে মদসহ বিভিন্ন মামলার ৫ আসামী গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: