মঙ্গলবার , ১৮ এপ্রিল ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে দিনব্যাপী কর্মশালা

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ১৮, ২০২৩ ২:১৮ অপরাহ্ণ

মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৮ এপ্রিল)  দিনব্যাপী কর্মশালা  অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহযোগিতায় এই কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক।

উপজেলা নির্বাহী অফিসার রুমন দে’ এর সভাপতিত্বে রাঙামাটি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আব্দুল হালিম রাজ এর সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা এবং কর্ণফুলি সরকারি কলেজ এর অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।

কর্মশালায় বক্তাগণ বলেন, মাদকের অপব্যবহার এবং চোরাচালান রোধে জনপ্রতিনিধিবৃন্দ, উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী যুগপৎ কাজ করে যাচ্ছেন। এছাড়াও সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে মাদকের কুফল সম্পর্কে সবাইকে সচেতন করার কার্যক্রম চলমান রয়েছে।

কর্মশালায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, হেডম্যান, ধর্মীয় নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পুলিশের অভিযানে দুইটি চোরাই মেশিনসহ আটক ১

রাঙামাটিতে বিএনপির ৯ নেতা-কর্মী বহিষ্কার

নানিয়ারচরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

কাউখালি ধর্মগিরি সাধনা কুটিরে মহা সংঘদান অনুষ্ঠিত

কারিগরি ডিপ্লোমা কোর্স ৪ বছরই চান কাপ্তাই সুইডিসের শিক্ষার্থীরা, ৪ দফা কর্মসূচি ঘোষণা

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ, দুর্নীতিবিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে নানা আয়োজন

বাঘাইছড়িতে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা / ‘১৮ বছরের নিচে বিয়ে দেওয়া বাল্যবিবাহ’

নির্ধারণ হলো নানিয়ারচর সড়কের ভাড়া

বিলাইছড়িতে জয়ন্তীর আয়ের উৎস একমাত্র সেলাই মেশিনটি

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: