রবিবার , ৪ সেপ্টেম্বর ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ৪, ২০২২ ২:৩০ অপরাহ্ণ

 

বাঘাইছড়িতে ১৮ আনসার ব্যাটালিয়নের সদস্য জেনেরেটর অপারেটর শাকিল হোসেন (২৩) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৪ সেপ্টেম্বর রবিবার সকাল ৯ ঘটিকায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনেরেটর রুম থেকে ডিসের তাঁর দিয়ে সিলিংয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাঘাইছড়ি থানার পুলিশ।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন । পুলিশের ধারনা গভীর রাতে কোন এক সময় ডিসের তার পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে সে আত্মহত্যা করেছে তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিক কারণ জানা যাবে।

নিহত শাকিল হোসেন আনসারের ২০ তম ব্যাচের সদস্য তার রেজি নম্বর -(১৯২০২২৫), সে ঢাকা ধামরাই যাদেবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। নিহত শাকিল হোসেন ১৭ নভেম্বর ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন।

বাঘাইছড়ি ১৮ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ সোহাগ পারভেজ বলেন এভাবে একজন সদস্য চলে যাওয়া খুবই দুঃখ জনক আমি দাপ্তরিক কাজে ঢাকায় আছি। খবর শুনে প্রাথমিক ভাবে মনে হচ্ছে সে আত্মহত্যা করেছে, ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে, ব্যাটালিয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে আনসার সদস্যদের ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার, দিঘিনালা জামতলী ২১ আনসারের পরিচালক মোঃ ফেরদৌস আহমেদ ঘটনা স্থল পরিদর্শন করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত 

বিএনপি’র শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের মনে ভয়ের সঞ্চার হচ্ছে-ওয়াদুদ ভূঁইয়া

স্বাধীনতার ৫০ বছরে প্রথম জেলা প্রশাসক হিসেবে ডাবুয়া সফরে গেলেন মিজানুর রহমান

রাজস্থলীতে দুর্গম এলাকায় ধানের শীষের নির্বাচনী তৎপরতা

কাপ্তাইয়ে করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক ওয়ার্কশপ

সাবেক এমপি দীপংকর ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাঙ্গালহালিয়া আবাসিক মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের মহোৎসবে মহতী ধর্মসভা অনুষ্ঠিত

তরমুজের আগাম ফলন জুরাছড়িতে

রাঙামাটি মিনি ট্রাক পিক আপ মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

বান্দরবানে যৌথবাহিনী অভিযানে দুই কেএনএফ সদস্য নিহত

error: Content is protected !!
%d bloggers like this: