মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় যাত্রীবাহী বাসে দুর্বৃত্তের আগুন

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক।
মার্চ ১৫, ২০২২ ৮:২৩ অপরাহ্ণ

দীঘিনালা ও বাঘাইছড়ি প্রতিনিধি।

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস। তবে কেউ হতাহত হয়নি।

মঙ্গলবার বিকাল ৫ টার দিকে উপজেলার দীঘিনালা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পুকুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। কারা এ ঘটনা ঘটিয়েছে কিছু বলতে পারছে না আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় সূত্র জানায়, বাসটি যাত্রী নিয়ে দীঘিনালার বাবুছড়া থেকে ঢাকায় যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি পুকুর ঘাট  এলাকাটি পৌছলে একদল লোক গাড়ির গতিরোধ করে যাত্রীদের নামিয়ে দিয়ে বাসে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।

খবর পেয়ে দীঘিনালা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। দীঘিনালা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরে-নবী জানান, শান্তিপরিবহনে আগুন লাগার ঘটনা শুনামাত্র ঘটনা স্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা-ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রন আনি। দীঘিনালা ইউপির চেয়ারম্যান প্রজ্ঞান জ্যোতি চাকমা জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি আগুনে পুড়ছে শান্তিপরিবহন। কারা এ ঘটনা ঘটিয়েছে তা বলা যাচ্ছে না।

খাগড়াছড়ি শান্তিপরিবহনের অফিস সহকারী সুমন দেবনাথ জানান, শান্তিপরিবহন বাবুছড়া বাজার থেকে ঢাকাগামী যাত্রীবাহী ঢাকা মেট্রো-ব ১৪ ১০৪১ গাড়িটিতে দূবৃত্তরা আগুন দেয়। এতে কোন যাত্রী হতাহত না হলেও গাড়িটি আগুনে পুড়ে যাওয়া অন্তত ৩০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল আজিজ জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পুলিশ সক্রিয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ৩ যুগপুর্তি উৎসব

কাপ্তাইয়ে দীপংকরের জন্য ভোট চাইলেন অংসুইপ্রু

বাঘাইছড়িতে পুলিশের শীতবস্ত্র বিতরণ 

নানান আয়োজনে কাউখালীতে জাতীয় শোক দিবস পালন

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

জুরাছড়ির মৈদং ইউনিয়নে ডায়রিয়ার প্রকোপ, এক শিশুর মৃত্যু

বাঘাইছড়িতে মুক্তিযোদ্ধাদের সম্মানে ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

জুরাছড়িতে বৃষ্টি পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত শিশুদের কীটস বিতরণ

কাপ্তাইয়ে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বির্তক প্রতিযোগিতা

নৃগোষ্ঠীর সামাজিক উৎসব বিঝু উদযাপন ঘিরে অর্থ সহায়তা দিয়েছে দীঘিনালা জোন

error: Content is protected !!
%d bloggers like this: