শনিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে এবার ৮ মন্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ২৭, ২০২৫ ১০:১৫ অপরাহ্ণ

ষড়ঋতুর অবগুণ্ঠনে গুণ্ঠিত চির সুন্দর সমৃদ্ধ বাংলার শারদ প্রকৃতির শিশির ভেজা দুর্বা ঘাসের ওপর ঝরে পড়া শিউলি ফোটানোর মাতৃবন্দনায় মিলিত হচ্ছেন সনাতন ধর্মাবলম্বীর ভক্তকুল। প্রতিমালয়ে মৃৎশিল্পীদের রং-তুলির আঁচড়ও প্রায় শেষের পথে। এখন শঙ্খধ্বনি,উলুধ্বনি আর শাশ্বত মঙ্গল সংগীতে দেবী দশভুজা দুর্গাকে বরণ করার প্রতীক্ষা কেবল। আগামী  রবিবার(২৮ সেপ্টেম্বর) ষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হচ্ছে মায়ের আগমনী বার্তা। যা আগামী ২  অক্টোবর দশমী তিথিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্ত হবে। এই  বছর রাঙামাটির কাপ্তাই উপজেলায় ৮ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে ।

কাপ্তাই লগগেইট জয়কালী মন্দিরের পুরোহিত পিন্টু চক্রবর্তী জানান, এই বছর মা দুর্গা মর্ত্যে হাতির পিঠে চড়ে আসবেন, যা সমৃদ্ধি,ভালো বৃষ্টিপাত ও সামগ্রিক অগ্রগতির ইঙ্গিত দেয় এবং মায়ের গমন হবে দোলায়। যা বৈশ্বিক প্রগতির ইঙ্গিত বহ করে।

এদিকে শনিবার(২৭ সেপ্টেম্বর)  সকালে কাপ্তাই উপজেলার লগগেইট জয়কালী মন্দির,  কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির এবং চন্দ্রঘোনা মিশন এলাকা শ্রীশ্রীরাধাকৃষ্ণ মন্দিরে গিয়ে দেখা যায়, এই মন্দিরের প্রতিমা তৈরীর কাজ শেষ করেছে মৃৎশিল্পীরা। এখন সাজসজ্জার
কাজ চলছে।

এইসময়  কথা হয় চন্দ্রঘোনা মিশন এলাকা সার্বজনীন শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সভাপতি রিপন কান্তি গুহ ও সাংস্কৃতিক সম্পাদক অভিজিৎ দাশ কিষান এর সাথে। তাঁরা জানান, এইবার পূজার মন্ডপকে নান্দনিক রুপে  সাজানো হচ্ছে যাতে ভক্তরা এসে মাতৃমুর্তি দর্শন, শারদ আবহ সমৃদ্ধ সাজসজ্জা দেখে আনন্দ পেতে পারে এবং জগজ্জননীর শ্রীপাদপদ্ম বন্দনার মাধ্যমে জগজ্জয়ী হওয়ার শিক্ষা লাভ করতে পারে।

কেপিএম কয়লার ডিপু প্রকল্প হরি মন্দির পরিচালনা কমিটির কার্যকরি সভাপতি রতন কান্তি মল্লিক এবং সাধারণ সম্পাদক রুপক মল্লিক রাতুল জানান, পূজার প্রস্তুতি আমাদের প্রায় শেষ পর্যায়ে। আশাকরছি আমাদের এবারের পূজাঙ্গন হবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের এক অনিন্দ্য সুন্দর মিলন ক্ষেত্র।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক দীপক কুমার ভট্টাচার্য, আহবায়ক জগদীশ চন্দ্র দাশ এবং সদস্য সচিব প্রিয়তোষ ধর পিন্টু জানান, এই বছরও কাপ্তাই উপজেলায় ৮ টি পুজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এই বছরও বিজয়া দশমীর দিন আগামী ২ অক্টোবর কর্ণফুলী নদীতে জলের তাথৈ নৃত্যের মনোরম দৃশ্যে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলের সমন্বিত অংশগ্রহণে অনুষ্ঠিত হবে বিজয়া নৌ র‍্যালী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আন্তর্জাতিক নারী দিবসে কাপ্তাইয়ে নানা আয়োজন

মাশরুম চাষে হাসি ফুটেছে সুমেদ চাকমার মুখে

খাগড়াছড়িতে রড চুরির ঘটনায় সেই আ’লীগ নেতা রিমান্ডে

মহালছড়ি থানার ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

সব সময় মোনঘরের পাশে থাকব- ডিসি মিজানুর রহমান

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

কাপ্তাইয়ে জনপ্রতিনিধিদের নিয়ে গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক ২ দিনব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত 

রাইখালীর অবৈধ বালু তোলার যন্ত্রপাতি জব্দ করলেন ভ্রাম্যমাণ আদালত 

বন্দুক ভাঙ্গা রেঞ্জ এলাকায় জেএসএস ও ইউপিডিএফ’র দৌরাত্ম

error: Content is protected !!
%d bloggers like this: