রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৬০ জন কৃষকদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ১০:৫১ অপরাহ্ণ

কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কর্মসূচির আওতায় রাঙামাটির কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে  দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর  আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে ৬০ জন নারী-পুরুষ কৃষক ও উদ্যোক্তা অংশ নেন

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষণে রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

এই সময় তাঁরা বলেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সারের সুষম ব্যবহার, কীটনাশক প্রয়োগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা, জৈব সার ও কম্পোস্ট ব্যবহারে গুরুত্ব দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে ফসল সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি GAP পদ্ধতি অনুসরণ করলে ফসলের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা জানান, PARTNER কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের ই-কমার্স: সবচেয়ে বড় বাধা কি সত্যিই “লজিস্টিক সংকট” নাকি এটি আমাদের পরবর্তী অর্থনৈতিক বিপ্লবের সুযোগ?

রামগড়ে ১৪ দিনপর কবর থেকে শিশুর লাশ উত্তোলন

শান্তিলাল চাকমাকে কার্বারী নিযুক্ত করলেন চাকমা রাজা

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

রাঙামাটিতে দুই গ্রুপের বন্দুকযুদ্ধে ইউপিডিএফের পরিচালক নিহত

কাউখালী তাহেরীয়া রশিদা সুন্নিয়া দাখিল সাধারণ সভা অনুষ্ঠিত 

কাপ্তাইয়ে হরিণছড়া ভোট কেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শনে ইউএনও

বাঘাইছড়িতে সেনাবাহিনীর অভিযানে একজন আটক

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

লংগদুর হাজাছড়ায় শীতকালীন পিঠা উৎসব 

error: Content is protected !!
%d bloggers like this: