সোমবার , ২৩ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে স্কাউট কাব কার্নিভাল ২০২৫ অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, রাঙামাটি
জুন ২৩, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়িতে অনুষ্ঠিত হয়েছে স্কাউট কাব কার্নিভাল ২০২৫।

সোমবার (২৩ জুন) মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ২৮টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শিশুদের মধ্যে নেতৃত্ব ও শৃঙ্খলার বিকাশে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী “স্কাউট কার্নিভাল ২০২৫”।

এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং উপজেলা স্কাউটের সভাপতি মোঃ আবু রায়হান।

বিশেষ আয়োজনে উপজেলার ২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। দিনব্যাপী অনুষ্ঠানে ১৬৮ জন কাব এবং ২৮ জন ইউনিট লিডার অংশ নিয়ে কয়েকটি স্টেশন ভাগ হয়ে কাব শিশুরা তাদের বিভিন্ন পারদর্শিতা যেমন তীর নিক্ষেপ,আইন নৃত্য, বল নিক্ষেপ সহ নানান প্রতিভা পরিবেশন করে।এর মধ্যে রয়েছে স্কাউট মার্চপাস্ট, স্লোগান প্রতিযোগিতা, ক্যাম্পিং, স্কাউট গেমস, স্বাস্থ্যবিষয়ক নাটিকা এবং দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা।

স্কাউটদের পোশাকে, অনুশাসনে এবং দলগত সমন্বয়ে শিশুদের অংশগ্রহণ পুরো আয়োজনে প্রাণসঞ্চার করে। স্কুলের শিক্ষক, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, স্কাউট কাউন্সিল সদস্য এবং স্কাউট ট্রেনারগণ উপস্থিত থেকে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও শিশুদের উৎসাহিত করেন।

প্রধান অতিথি মোঃ আবু রায়হান বলেন, “শিশুদের মাঝে দায়িত্ববোধ, নেতৃত্বগুণ এবং দেশপ্রেম জাগ্রত করতে স্কাউটিং অত্যন্ত কার্যকর একটি মাধ্যম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, সহনশীলতা ও সামাজিক যোগাযোগ দক্ষতা বাড়ায়। আমি আশা করি, ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্কাউট সম্পাদক ও মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসা, চট্টগ্রাম অঞ্চলের স্কাউট উপ বিভাগীয় কমিশনার মোঃ জয়নাল আবেদিন,উপজেলা স্কাউট লিডার জ্যোসি চাকমা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকবৃন্দ।

দিনব্যাপী এই উৎসব শেষে অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোকে সনদ প্রদান ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এই আয়োজনের মধ্য দিয়ে শিশুদের মাঝে শৃঙ্খলা, দেশপ্রেম এবং দলগত সহাবস্থানের মানসিকতা গড়ে তোলার একটি চমৎকার দৃষ্টান্ত স্থাপন হলো বলে অভিমত জানান অতিথিরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শারদীয় দুর্গাৎসব উপলক্ষে কাপ্তাই বিজিবির সমন্বয় সভা ও আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানে বিয়ের চাঁদা নিয়ে ত্রিমুখী সংঘর্ষে বরসহ ১৭জন আহত

বড়ইছড়ি-কাপ্তাই সড়ক যোগাযোগ বন্ধ থাকবে ২ দিন

জুরাছড়িতে প্রাথমিক বিদ্যালয়ে পানির ফিল্টার বিতরণ

রাঙামাটিতে ‘ফ্যাক্ট চেকিং’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কর্ণফুলীতে কাপ্তাই মৎস্য অফিসের অভিযানে ৪৫০০ মিটার জাল জব্দ

ইসরায়েলি পণ্য বয়কট রেড জুলাই টিম রাঙামাটির কর্মসুচি

আর্ন্তজাতিক নার্স দিবসে চন্দ্রঘোনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

দুর্গম ফারুয়াতে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করলো হেডম্যান- কার্বারী সমিতি 

error: Content is protected !!
%d bloggers like this: