মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ইসরায়েলি পণ্য বয়কট রেড জুলাই টিম রাঙামাটির কর্মসুচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
এপ্রিল ৮, ২০২৫ ৭:৫১ অপরাহ্ণ

রেড জুলাই টিম রাঙ্গামাটির উদ্যোগে ‘ইসরায়েলি পণ্য বয়কট’ স্টিকার লাগানো ও জনসচেতনতা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আজ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত রাঙ্গামাটির বনরূপা বাজার এলাকায় রেড জুলাই টিম রাঙ্গামাটির উদ্যোগে ‘ইসরায়েলি পণ্য বয়কট’ কর্মসূচির অংশ হিসেবে স্টিকার লাগানো এবং জনসচেতনতামূলক প্রচারণা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এই সময় শিক্ষার্থী ও তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণে বাজারের বিভিন্ন দোকানে ইসরায়েলি পণ্যের বিরুদ্ধে সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং সাধারণ মানুষের মাঝে এই বয়কট কর্মসূচির গুরুত্ব তুলে ধরা হয়।

প্রচারণায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “আমরা একত্রিত হয়েছি একটি উচ্চতর লক্ষ্যকে সামনে রেখে — মানবতার পক্ষ হয়ে দাঁড়ানো, নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো নির্মম আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং জালিমের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য।”

তারা আরও বলেন, “এই বয়কট কেবল পণ্য বর্জনের কর্মসূচি নয়; এটি আমাদের নৈতিক অবস্থান ও প্রতিবাদের প্রতীক। আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে নীরবতা মানেই অন্যায়কে প্রশ্রয় দেওয়া। তাই আজ আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি—ইসরায়েলি পণ্য বর্জন করবো এবং অন্যদেরও সচেতন করবো।”

এই কর্মসূচির মাধ্যমে রেড জুলাই টিম রাঙ্গামাটি একটি সুস্পষ্ট বার্তা পৌঁছে দিতে চায়— মানবাধিকার, ন্যায়বিচার ও শান্তির জন্য তাদের অবস্থান অটল এবং সংগ্রাম অব্যাহত থাকবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে অ্যাড. সাইফুল ইসলাম পনির ও অ্যাড. রহমত উল্লাহকে ফুলেল সংবর্ধনা

বরকলে অপহরণ হত্যা চেষ্টা মামলায় দুজন কারাগারে

খাগড়াছড়িতে চার সাংবাদিকের হাতে কল্যাণ ট্রাস্টের সাড়ে তিন লক্ষ টাকা চেক হস্তান্তর

রাবিপ্রবি’র অসুস্থ শিক্ষার্থীর পাশে দাঁড়ালো রাঙামাটি জেলা পুলিশ ও বিকাশ লিমিটেড

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

রামগড়ে বিজয় দিবসে জামায়াতে ইসলামি’র ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

পাহাড়ে শিক্ষা বিস্তারে অবদান রাখা গুণীজনদের স্মরণ ও সম্মান করা সময়ের দাবি-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো আর কেউ দেশ পরিচালনায় সততার নজির দেখাতে পারেননি- কুজেন্দ্র লাল ত্রিপুরা

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

১৭ বছরের অবহেলিত রামগড় লেক পরিস্কার করছে বিএনপি

error: Content is protected !!
%d bloggers like this: