সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন কোতোয়ালি থানার ওসি জসীম উদ্দীন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৪, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধার এবং গ্রেফতারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাঙামাটি জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীন।

আজ (সোমবার, ২৪ আগস্ট ২০২৬) রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী শ্রেষ্ঠ ওসি হিসেবে মো. জসীম উদ্দীনকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করেন।

রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জরা উপস্থিত ছিলেন।

এসময় ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং জনবান্ধব পুলিশিং জোরদার, কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করা, মাদক, কিশোর গ্যাং ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উল্লেখযোগ্য কর্মদক্ষতার জন্য বিভিন্ন কর্মকর্তা এবং গ্রেফতারি পরোয়ানা তামিলে বিশেষ ভূমিকা রাখা পুলিশ সদস্যদেরও সম্মাননা স্মারক ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ দমন, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

কাপ্তাই শহীদ তিতুমীর একাডেমিতে বিদায় সংবর্ধনা

খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

কক্সবাজারে দুপুরের মধ্যে বালিয়াড়ি খালি না করলে কঠোর ব্যবস্থা: টুরিস্ট পুলিশ

জুরাছড়ি প্রাথমিক শিক্ষা সমিতির নেতৃত্বে নিত্যানন্দ ও ধন কুমার

জনগণের টাকা চুরি করতে সরকার তেলসহ দ্রব্যর মূল্য বৃদ্ধি করেছে- আমীর খসরু

তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে হা-ডু -ডু খেলা ও যুব সমাবেশ

রাঙামাটির রাজবন বিহারে শুভ মধু পূর্ণিমা উদযাপন

চন্দ্রঘোনায় শ্রীশ্রী গিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: