সোমবার , ৫ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

নজরুল বর্ষ উপলক্ষে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৬ ৯:৪৫ অপরাহ্ণ

নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার চট্টগ্রাম জেলা পর্যায়ের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ও কিন্ডারগার্টেন এবং মাধ্যমিক ও কারিগরি বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা বিভিন্ন শাখায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে বিকেল সাড়ে ৫টায় ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মো. সাইদুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ, প্রতিযোগিতার বিচারকমণ্ডলীর সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষকরা।

প্রধান অতিথির বক্তব্যে পাঠান মো. সাইদুজ্জামান বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও সাম্যবাদের বাণী তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এ ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিশুদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের দেশপ্রেমিক ও সংস্কৃতিমনা নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে দিনব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজনের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় জাতীয় শোক দিবস পালিত

রাঙামাটিতে নির্মাণাধীন সেতু ধসে নিহত ১ আহত ১৬

নানিয়ারচরে পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পরিকল্পনা পর্যালোচনা সভা

মুক্তিযুদ্ধের চেতনা আর দেশপ্রেম না থাকলে কৃষিখাতে অভূতপূর্ব উন্নয়ন সম্ভব হতো না- পার্বত্য প্রতিমন্ত্রী

কাপ্তাইয়ে ‎আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে র‍্যালি ও প্রচারাভিযান

খাগড়াছড়ির পানিছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী নিহত 

বিজ্ঞানী ড. মংসানু মারমার বক্তব্য শুনল মহালছড়ির শিক্ষার্থীরা

কেপিএম ৮২ ব্যাচের পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই ইউনিয়ন আ.লীগের পরিচিতি ও অভিষেক সভা অনুষ্ঠিত

কাপ্তাই কাদেরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: