সোমবার , ১৫ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎অধ্যাপক জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুন ১৫, ২০২৬ ৭:৪৯ অপরাহ্ণ

রাঙামাটি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাঙামাটি জেলা ছাত্রদল।

‎সোমবার (১৫ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।

‎এসময় রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ওলি আহাদ বলেন, অধ্যাপক এম. জহির আহমেদ ছিলেন একজন দক্ষ রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং রাঙামাটিবাসীর প্রিয় ব্যক্তিত্ব। বিএনপির রাজনীতি করতে গিয়ে তিনি বহু জেল জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর আদর্শ ও রাজনৈতিক অবদান সবসময় স্মরণীয় হয়ে থাকবে।

‎জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি বলেন, মরহুম অধ্যাপক এম. জহির আহমেদ রাঙামাটির রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন। বিএনপির প্রতি তাঁর আন্তরিকতা, ত্যাগ ও ভালোবাসা তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিফলিত হয়েছে। তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদলের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

‎পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সংবর্ধিত হলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মোর্শেদ আলম

লক্ষীছড়িতে ১৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

লংগদুতে সেনা জোনের ঈদ উপহার বিতরণ 

কাউখালীতে মাশরুম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

সৌর বিদ্যুতে পানির কষ্ট দুর করা প্রকল্পটি পেল আন্তর্জাতিক পুরস্কার

রাঙামাটিতে মানবাধিকার কমিশনের গণশুনানী অনুষ্ঠিত

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

মহালছড়িতে অসচ্ছল মেধাবী শিক্ষার্থীর পাশে সেনা জোন, কলেজে ভর্তি ও শিক্ষা ব্যয়ে আর্থিক সহায়তা

রাঙামাটি জেলার শ্রেষ্ঠ ওসি কোতোয়ালীর আরিফুল আমীন

error: Content is protected !!
%d bloggers like this: