শনিবার , ২৪ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাউখালীতে মাশরুম খেয়ে একই পরিবারের ৫ জন অসুস্থ

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
জুন ২৪, ২০২৩ ৯:০৬ অপরাহ্ণ

রাঙামাটির কাউখালী উপজেলার তারাবুনিয়া এলাকায় শনিবার দুপুরে পাহাড়ি মাশরুম খেয়ে একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়েছে।

আহতদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাউখালী হাসপাতাল ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, উপজেলার ৪নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়ার বড়পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা পাইথু প্রু মারমা শনিবার দুপুরে বাড়ির পাশে জঙ্গল হতে পাহাড়ি মাশরুম তুলে এনে দুপুরে বাড়িতে রান্না করে পরিবারের সকল সদস্য মিলে খায়।

খাওয়ার এক ঘন্টার পরে সকল সদস্যদের জ্বর চুলকানি বমি পাতলা পায়খানা শুরু হয়।

পরিবারের সকল সদস্যের অবস্থা খারাপের দিকে যেতে থাকে।

পরে পার্শবর্তি লোকজন খবর পেয়ে তাদের কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ মোস্তফা সরয়ার তাদের জরুরি চিকিৎসা সেবা প্রদান করেন।

পরে উন্নত চিকিৎসার জন্য সকলকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

মাশরুম খেয়ে একই পরিবারের অসুস্থ ব্যক্তিরা  হলেন, পাইথু প্রু মারমা (৪৮)পিতা মৃত, চাথুই মারমা। অংসউচিং মারমা(৬) পিতা পাইথুই প্রু মারমা, উক্রই মারমা(৪৬) পিতা পাইথুই প্রু মারমা, মংশ্হিলা মারমা (২২) পিতা,পাইথুই প্রু মারমা, মিসি প্রু মারমা (২০) পাইথুই প্রু মারমা বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা

কাপ্তাইয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মবার্ষিকী উদযাপন

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

এবারে একুশে পদক পাচ্ছেন রাঙামাটির কনক চাঁপা চাকমা

‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ 

খাগড়াছড়িতে লীন প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

রামগড় ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

রাঙামাটি নানিয়ারচরে কঠিন চিবরদান অনুষ্ঠানে অ্যাড. দীপেন দেওয়ান

পাহাড়ে টেকসই উন্নয়নে সেনাবাহিনীর বহুমাত্রিক অবদান

আনুষ্ঠানিকতা ছাড়াই চালু হলো লংগদু ফায়ার সার্ভিস ষ্টেশন!

error: Content is protected !!
%d bloggers like this: