জুরাছড়িতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু ও পরিষদের সদস্যদের গণসংবর্ধনা দেয়া হয়েছে।
জুরাছড়ি উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে আজ ১৭ সেপ্টেম্বর উপজেলা পরিষদ হলরুমে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যদের গণসংবর্ধনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন জুরাছড়ি উপজেলা বিএনপি সভাপতি ও জেলা পরিষদ সদস্য অনিল বরণ চাকমা।
চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেন, বিগত সরকার সতেরো বছর ক্ষমতায় ছিল কিন্তু জুরাছড়ি উপজেলা কিছু হয়নি এবার জুরাছড়ি উপজেলাকে উন্নয়নের ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখা হবে। এখানকার বেকার শিক্ষিত যুবসমাজ যাহাতে নিজেরা আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারেন সেলক্ষ্য পার্বত্য পার্বত্যজেলা পরিষদ পরিকল্পনা হাতে নিয়েছে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, প্রথাগত হেডম্যান এবং বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এছাড়াও বাংলাদেশ গ্রাম পুলিশ, শিক্ষক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস চেয়ারম্যানকে প্রদান করা হয়।


















