রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে একই স্কুল থেকে মেডিকেলে ভর্তির সুযোগ পেল ৪ জন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ২১, ২০২৫ ২:০০ অপরাহ্ণ

সদ্য প্রকাশিত মেডিকেল ভর্তি পরীক্ষায় কক্সবাজারের ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ৪ কৃতি শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। ৪জনকে মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে। বিদ্যালয়ের এমন কৃতিত্বে এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

চান্স প্রাপ্ত আদিত্য পাল, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী। এসএসসি- এইচএসসিতে গোল্ডেন জিপিএ- ৫ নিয়ে সে উচ্চ মাধ্যমিক করেছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ থেকে।তার পিতা কালীপদ পাল ঈদগাঁও ইউনিয়নের পাল পাড়ার বাসিন্দা। তার মাতা স্বপ্না পাল একজন গৃহিণী। সে পরিবারের প্রথম ছেলে। এমবিবিএস শেষ করে  কার্ডিওলজি বিভাগে তার কাজ করার ইচ্ছা রয়েছে বলে জানায় আদিত্য।

অপরদিকে হাফসা সাবা জুঁই। সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় ২০২২ সালের কৃতি শিক্ষার্থী। এসএসসিতে সে এ প্লাস এবং এইচএসসিতেও চট্টগ্রাম সরকারি সিটি কলেজ থেকে এ প্লাস লাভ করেছে।  তার পিতা মোঃ বেলাল উদ্দিন একজন ব্যবসায়ী এবং মা সায়মা জেসমিন ঈদগাঁও ভোমরিয়া ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। সাবাকে কক্সবাজার সরকারি মেডিকেল কলেজের জন্য নির্বাচিত করা হয়েছে।

মিজানুর রহমান। তার পিতার নাম ছালেহ আহমদ। তার বাড়ি ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া। নওগাঁ সরকারি মেডিকেল কলেজের জন্য সে নির্বাচিত হয়েছে। ২০২২ সালে সে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ- ৫ লাভ করে। তিন ভাই এক বোনের মধ্যে সে সবার বড়। এমবিবিএস পাস করে সে নিজ এলাকাকে অগ্রাধিকার দিয়ে দেশের স্বাস্থ্য সেবার মানোন্নয়নে ভূমিকা রাখবে বলে জানায়। অন্যদিকে সুজয় দে রাঙামাটি মেডিকেল কলেজে চান্স পেয়েছে। সুজয়সহ ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের চারজন শিক্ষার্থী এবার মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

জুরাছড়িতে পালিত হলো গণহত্যা দিবস

মাইসছড়ি ইউনিয়ন বিএনপির উদ্যোগে কোরআন খতম, দোয়া ও কুলখানি অনুষ্ঠিত

মহালছড়িতে ৪২৬ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

কাপ্তাইয়ের চিৎমরম হেডম্যানপাড়া এলাকায় দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়

ডংনালা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাঙামাটি বধির বিদ্যালয়ে স্কুল ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

রাঙ্গামাটির নানিয়ারচরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জাতীয় শিশু দিবসে বর্ণাঢ্য আয়োজন কাপ্তাইয়ে

বাঘাইছড়ি এডমিনিস্ট্রেশন স্কুল এন্ড কলেজের বার্ষিক ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: