বুধবার , ২৭ জুলাই ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে চাঁদের গাড়ী উল্টে আহত ৯

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ২৭, ২০২২ ১১:৫৪ পূর্বাহ্ণ

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম ৬ নম্বর এলাকায় চাঁদের গাড়ী উল্টে ৯ জন আহত হয়েছে। আহতদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশংকা জনক। রবি চাকমা(৪০) তার ডান পা ভেঙ্গেগেছে ও সামি উদ্দিন (৪৭) তার বাম হাত ভেঙ্গে মারাত্মক ভাবে আহত হয়েছে।

স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘাইহাট সেনা বাহিনীর সহায়তায় প্রাথমিক চিকিৎসা দিয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

সাজেক থানার ওসি নুরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন সকালে মাচালং থেকে স্থানীয় কিছু যাত্রী নিয়ে বাঘাইহাট বাজারে যাচ্ছিলো গাড়ীটি হঠাৎ ব্রেক করার কারণে গাড়ীটি সড়কের উপর উল্টে যায়। অতিরিক্ত গতির কারণেই এমনটি হয়েছে, পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা নিবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: