বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দাবী আদায়ে কাপ্তাই বিএসপিআই এ পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৯, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ

দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের সুযোগ প্রদানের সুপারিশের প্রতিবাদে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বোর্ড পরীক্ষা বর্জন এবং বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে কাপ্তাই লগগেইট প্রদক্ষিণ করে আবারও ক্যাম্পাসে এসে শেষ হয়। কর্মসুচিতে প্রতিষ্ঠানে অধ্যয়নরত দুই শতাধিক সাধারণ শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিষ্ঠানটির অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস পরীক্ষা বর্জনের বিষয়টি নিশ্চিত করে বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে কাপ্তাই বিএসপিআই এ অধ্যয়সরত শিক্ষার্থী আজ পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন।

উল্লেখ্য গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের এক সভায় উপ-সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ার্স নবম গ্রেডের পাশাপাশি দশম গ্রেডে ৪০ শতাংশ সুযোগ প্রদানের সুপারিশ করা হয়। উক্ত সিদ্ধান্তের ফলে দেশব্যাপী ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে তীব্র উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়। বিএসসি ইঞ্জিনিয়ার্স সরাসরি নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে যোগদান করতেন এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সরাসরি দশম গ্রেডে উপ-সহকারী ইঞ্জিনিয়ার্স পদে যোগদান করতেন বলে জানা যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ‘বিএনপি-জামাতের ষড়যন্ত্র রুখে দিয়ে নৌকাকে জয়ী করতে হবে’

মা‌টিরাঙ্গা হাসপাতা‌লের কর্মকর্তার অপসারণের দা‌বীতে মানববন্ধন

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

যুব রেড ক্রিসেন্ট ঈদগাঁও উপজেলা টিমের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু

থানচির বলি বাজারে আগুনে পুড়ল ৫৩ দোকান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মোৎসবে রাবিপ্রবি ক্যাম্পাসজুড়ে আনন্দ উচ্ছ্বাস 

কাপ্তাই প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

আওয়ামী লীগের খুন, গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: