বুধবার , ২২ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, চালু ১ ইউনিট: বিদ্যুৎ উৎপাদন ৪০ মেগাওয়াট

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২২, ২০২৬ ৭:১২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানি স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। বর্তমানে কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ১ টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। আর একটি ইউনিট হতে শুধুমাত্র ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। অথচ এই কেন্দ্রের ৫ টি ইউনিট হতে সর্বোচ্চ ২ শত ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।

বিষয়টি নিশ্চিত করে কপাবিকে এর ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বুধবার (২২ এপ্রিল)  সকাল ১০ টায় এই প্রতিবেদককে বলেন, শুষ্ক মৌসুমে  কাপ্তাই লেকের পানির স্থর দিন দিন কমতে থাকে। আর পানির উপর নির্ভরশীল এই কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে বুধবার সকাল ৯ টা পর্যন্ত শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বর্তমানে রুল কার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে ৮৩.৮০ ফুট মিন সি লেভেল ( এমএসএল) পানি থাকার কথা থাকলেও বুধবার সকাল ৯ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল  ৭৭.৪৭ ফুট মিন সি লেভেল।

এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা জানান, বিগত সপ্তাহ গুলোতে কেন্দ্রের ৫ টি ইউনিট এর মধ্যে ২ টি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হলেও কাপ্তাই লেকের পানির লেভেল দ্রুত কমতে থাকায় গত মঙ্গলবার (২০ এপ্রিল) হতে শুধুমাত্র ১ টি করে ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। যতদিন পর্যন্ত বৃষ্টি হবে না, ততদিন পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে চৌরাস্তার মোড় থেকে পুরাতন বাজার সড়কের বেহাল দশা

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

সিন্দুকছড়িতে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পে ২৬৮ রোগীর চিকিৎসা সেবা

ভুমি বেদখল চেষ্টার প্রতিবাদে লংগদুতে সড়ক নৌ পথ অবরোধ ও বাজার বয়কট ঘোষণা

বিলাইছড়িতে ঐতিহ্যবাহী ঘিলা খেলা অনুষ্ঠিত 

এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

রামগড়ে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ী আটক

শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ: সজীব ওয়াজেদ জয়

রমজানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, বেড়েছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম

খাগড়াছড়িতে পাহাড়ের অবিসংবাদিত নেতা মানবেন্দ্র লারমা’র ৮৫তম জন্মবার্ষিকী উদযাপন

error: Content is protected !!
%d bloggers like this: