রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে খেলাফত মজলিসের সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগীতা অনু্ষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ

বাংলাদেশ খেলাফত মজলিস খাগড়াছড়ির রামগড় উপজেলা ও সহযোগী সংগঠনের আয়োজনে সীরাত কন্ফারেন্স ও কুইজ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত রামগড় শিল্পী কমিউনিটি সেন্টারে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মোশারফ হোসেনের চৌধুরীর সভাপতিত্বে এই কন্ফারেন্স অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব মজলিসের সাবেক সভাপতি মুফতি ইউনুসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, লেখক ও গবেষক আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী ( ঢাকা)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বাবুনগর মাদ্রাসার মুহাদ্দিস মুফতি মীর হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চট্রগ্রাম মহানগরের সাধারন সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহিদ, চট্রগ্রাম উত্তর জেলা সাধারন সম্পাদক মাওলানা ওজাইর আহমেদ হামিদি, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজি, সাধারণ সম্পাদক মাওলানা  আখতারুজ্জামান ফারুকী, রামগড় পৌর বিএনপির সহ-সভাপতি মো. মহিউদ্দিন হারুন, উপজেলা জামায়াতে ইসলামের আমীর ফয়জুর রহমান, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।

এছাড়াও ব্যক্তব্য রাখেন কালাড়েবা ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল খায়ের, রামগড় কোর্ট জামে মসজিদের খতিব মাওলানা আকতার হোসেন জিহাদী, ফেনীরকুল নুরুল কোরআন ইসলামি একাডেমির মুহতামিম মাওলানা দেলোয়ার হোসেন প্রমুখ।

কন্ফারেন্সের শুরুতে মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, এতে প্রায় তিনশ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ী প্রথম বিশ জনের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

দেশ ও জাতির জন্য  বিশেষ মোনাজাতের মধ্যদিয়ে কন্ফারেন্স শেষ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন না নিখিল কুমার চাকমা

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

রাঙামাটিতে ২ তরুণীর বিষপান একজনের মৃত্যু

লংগদুতে স্পীড বোট দুর্ঘটনায় মহিলা নিহত; আহত দুই

রামগড়ে এক ইটভাটার আগুন নিভিয়ে ২ লাখ টাকা জরিমানা, ভাটা কার্যক্রম বন্ধ

গুম, খুন, লুটপাটের বিচার ও রাজনীতি নিষিদ্ধের দাবিতে গণঅধিকার পরিষদের স্মারকলিপি

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল

কাপ্তাইয়ে আরও ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর নতুন ঘর

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: