বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দক্ষিণ-পূর্ব রিজিয়ন (চট্টগ্রাম) আন্তঃ ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:১৬ অপরাহ্ণ

 

সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড ব্যাটালিয়ন দক্ষিণ-পূর্ব রিজিয়ন চট্টগ্রাম এর উদ্যোগে ও মাটিরাঙ্গা উপজেলার খেদাছড়া পলাশপুর ব্যাটালিয়ন ৪০ বিজিবির ব্যবস্থাপনায় আন্ত: ব্যাটালিয়ন কাবাডি প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

খেদাছড়া ব্যাটালিয়ন ৪০ বিজিবির পলাশপুর জোন সদরে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোট ১৩ টি ব্যাটালিয়ন অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে ৪০ বিজিবি পলাশপুর জোন ২৭ পয়েন্ট পেয়ে বিজয়ী হয় এবং ৩ বিজিবি পানছড়ি ব্যাটালিয়ন ২৪ পয়েন্ট পেয়ে রানার আপ হয়।

খেলায় অংশগ্রহণকারী দল গুলো হচ্ছে ৩ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ৭ বিজিবি বাবুছড়া ব্যাটালিয়ন, ৮ বিজিবি চট্টগ্রাম ব্যাটালিয়ন, ১২ বিজিবি ছোটহরিণ ব্যাটালিয়ন, ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়, ২৭ বিজিবি ম্যারিশ্যা ব্যাটালিয়ন, ৩২ বিজিবি খাগড়াছড়ি ব্যাটালিয়ন, ৩৭ বিজিবি রাজনগর ব্যাটালিয়, ৪০ বিজিবি খেদাছড়া ব্যাটালিয়ন, ৪১ বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন, ৪৩ বিজিবি রামগড় ব্যাটালিয়ন, ৪৫ বিজিবি বরকল ব্যাটালিয়ন ও ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়ন এ কাবাডি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, বিজিবিএম, পিবিজিএম ।

এসময় , ৩ বিজিবির জোন অধিনায়ক লেঃ কর্ণেল এ কে এম আরিফুল ইসলাম, পিএসসি, ৪০ বিজিবির ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর শাহ মোহাম্মদ আজাদ আলী, মেডিক্যাল অফিসার মেজর মোঃ সাবেরিজ্জামান, ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহাঃ দেলোয়ার হোসাইন, বাংলাদেশ কাবাডি ফেডারেশন হতে আগত রেফারী মোঃ মজিবুর রহমান ও শহিদুল ইসলাম বাবু সহ সামরিক পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

খেলায় ৩ বিজিবির সিপাহী মো: মুনতাজ মিয়া শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় এবং ৪০ বিজিবির নায়েক সাইফুজ্জামান শ্রেষ্ঠ প্রবীণ খেলোয়াড় নির্বাচিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শিক্ষক দিবস উদযাপন 

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বাঘাইছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, ঝুলন্ত সেতু পানির নীচে, রাতে খুলছে ১৬ জলকপাট

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে উদ্বোধন হলো সঙ্গীত প্রতিভা অন্বেষণ

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা দূরীকরণের আলোচনা সভা ও মানববন্ধন

নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র ধারীরা নানা ইস্যু তৈরি করবে-দীপংকর তালুকদার

হ্রদের পানির চাপ নিয়ন্ত্রণে রাখতে নিস্কাশন করা হচ্ছে

মৎস্য সাপ্তাহ উপলক্ষে বাঘাইছড়িতে মতবিনিময় সভা

মহালছড়ি থানার বিশেষ অভিযানে যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

বাঘাইছড়িতে বন্যার্তদের মাঝে পার্বত্য উপদেষ্টা সহ জেলা প্রশাসন ও পুলিশ’র ত্রান বিতরণ

এ সরকারকে অচিরে বিদায় নিতে হবে-ওয়াদুদ ভূঁইয়া

error: Content is protected !!
%d bloggers like this: