মঙ্গলবার , ২৫ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, বিলাইছড়ি, রাঙামাটি
মার্চ ২৫, ২০২৫ ১২:২৫ পূর্বাহ্ণ

পবিত্র ঈদ উল-ফিতর উপলক্ষে বিলাইছড়ি উপজেলার ৩ নং ফারুয়া ইউনিয়নে অতি দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে চাউল বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) ফারুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চাউল বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা নিজে উপস্থিত থেকে এই চাউল বিতরণ করেন। বিতরণকালে আরও উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক এর উপজেলা ব্যবস্থাপক ও ট্যাগ অফিসার নিত্যলাল তঞ্চঙ্গ্যা। এছাড়াও মহিলা মেম্বার চোখপুরী তঞ্চঙ্গ্যা, ওয়ার্ড মেম্বার উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, আনন্দ তঞ্চঙ্গ্যা, শান্তি কুমার,যতীন তঞ্চঙ্গ্যা,সুবানন্দ তঞ্চঙ্গ্যা, সিদ্ধার্থ চাকমা,মালসম পাংখোয়া উপস্থিত ছিলেন। প্রতি পরিবারে ১০ কেজি করে ১,৯৮৫ পরিবারের মাঝে মোট ১৯.৮৫০ মেট্রিক টন চাউল দেয়া হবে।

ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গ্যা জানান, বছরে দুবার ঈদ উল-ফিতর ও ঈদ উল-আযহা’র সময় এই চাউলগুলো বিতরণ করা হয়। কিন্তু শুকনো মৌসুমে উপজেলা সদর থেকে চাউল এনে বিতরণ করা সম্ভব হবেনা। কারণ পানি শুকিয়ে যাওয়ার কারণে নদী পথে বা উপজেলা সদরের সাথে ফারুয়ার সড়ক পথ উন্নত না হওয়ায় চাউল নিয়ে আসা অসম্ভব হবে না। তিনি আরও জানান, কর্তৃপক্ষ যদি শুকনো সময়ে রাজস্থলী উপজেলায় গোডাউনে জমা রেখে সেখান থেকে চাউল আনার ব্যবস্থা করে তাহলে সম্ভব ও সুবিধা হবে। এবং আজকে বিতরণকৃত চাউলও রিস্ক নিয়ে অনেক কষ্টে আনা হয়েছে বলে জানান। তাছাড়া রিস্ক নিয়ে ড্রাইভারও আনতে চায় না, যদি কোন ক্রমে একটু ব্যতিক্রম হয়ে এক্সিডেন্ট হয় তাহলে ৫০০ ফুট নিচে খাদে পড়ে গেলে আর সেখান থেকে তুলে নিয়ে আসা সম্ভব হবে না। তাছাড় ভাড়াও খুব বেশি। এজন্য তিনি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে উন্নয়ন মেলা অনুষ্ঠিত

রাঙামাটিতে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন করলো হিল সার্ভিস

মহালছড়িতে পানিবন্দি পরিবারের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

রাজস্থলীর সীমান্ত সড়কে দুর্ঘটনায় নিহত ১ আহত ২ 

জুরাছড়িতে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

আগামী ১৫ অক্টোবর কাপ্তাইয়ে অনুষ্ঠিত হবে চ্যারিটি শো “মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”

রাজস্থলীর বাঙালহালিয়াতে বালুর ট্রাক আটকে যান চলাচল বন্ধ

কাপ্তাইয়ে পাহাড়ী ক্রিক লেকে মৎস্য চাষে লাভবান মৎস্যচাষী

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

error: Content is protected !!
%d bloggers like this: