শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ১৮, ২০২৫ ৯:০২ অপরাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চুনতি রেঞ্জের আওতাধীন হারবাং বনবিট এলাকায় বনবিভাগের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। ১৮জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে হারবাং ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় বনভূমি দখল করে অবৈধভাবে গড়ে উঠা ২টি বসতবাড়ি গুড়িয়ে দিয়ে আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত জায়গায় শতাধিক নানান প্রজাতির বৃক্ষরোপন করা হয়।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ও চুনতি রেঞ্জ কর্মকর্তা মো. আবীর হাসানের নির্দেশনায়, হারবাং বনবিট কর্মকর্তা একে.এম. আবু সাঈদ ও সহকারী বনবিট কর্মকর্তা আরিফুল ইসলামের নেতৃত্বে হারবাং ইউনিয়ন পরিষদের সচিব মোজাহের আহমেদ, ২নম্বর ওয়ার্ডের এমইউপি মো. সরওয়ার ওসমান খোকা, ১, ২, ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত এমইউপি পারভীন আক্তারের উপস্থিতিতে সঙ্গীয় বনকর্মী এবং স্থানীয় গ্রাম পুলিশদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে বনবিট কর্মকর্তা এ.কে.এম আবু সাঈদ বলেন, হারবাং বনবিটের আওতাধীন বনভূমিতে অবৈধভাবে গড়ে তোলা ২টি বসতবাড়ি আমরা গুড়িয়ে দিয়েছি। এ অভিযানে বনবিভাগের আনুমানিক ৩০ শতাংশ জায়গা উদ্ধার করা হয়েছে এবং উদ্ধারকৃত জায়গায় বিভিন্ন প্রজাতির শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে। দেশের স্বার্থে ও বনভূমি রক্ষার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএমএসসি’র পিকনিকে একদিন

রামগড়ে সংস্কারের দাবিতে কর্দমাক্ত সড়কে মানববন্ধন ও ধানের চারা রোপণ 

নির্মাণ ত্রুটি ও গাফিলতির অভিযোগ / খাগড়াছড়িতে বিদ্যালয়ের গেইট ভেঙ্গে শিশু শিক্ষার্থীর মৃত্যু

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মহালছড়িতে জেলা পরিষদের সহযোগিতায় বিদ্যালয়ে ফলজ ও ঔষধি গাছ রোপণ

নতুন সদস্য নিচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

কারিগরি শিক্ষায় দক্ষ হয়ে দেশ গড়তে হবে: কাপ্তাইয়ে প্রকৌশলী মাহমুদ হাসান

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

অনৈতিক কার্মকান্ডের দায়ে রাঙামাটিতে হোটেল মেহেদীকে জরিমানা, আটক-২

error: Content is protected !!
%d bloggers like this: