শনিবার , ১৬ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৬, ২০২৩ ৪:৩৮ অপরাহ্ণ

 

সারাদেশের ন্যায় খাগড়াছড়ির রামগড়েও মহান বিজয় দিবস উদযাপন করেছে উপজেলা প্রশাসন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন।

আজ শনিবার সকালে প্রথম প্রহরে রামগড় উপজেলার লেক পাড়ে শহীদ বেদিতে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ দানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্বরণে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শুভসূচনা হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

পরে সকাল সাড়ে ৮টায় রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জাতীয় পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বিজয় দিবসের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন।

কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, ব্যাটালিয়ন আনসার সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা । পরে বিদ্যালয় মাঠে মনোজ্ঞ ডিসপ্লে সহ শিশুদের মধ্যে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকেলে পুরুষ ও মহিলাদের আলাদা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযুদ্ধাদের সম্মানে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সম্মানিত করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন, সহকারী কমিশনার ভূমি মানস চন্দ্র দাস, ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক ও হাছিনা আকতার, পৌর মেয়র রফিকুল আলম কামাল, রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) দেব প্রিয় দাস, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মফিজুর রহমান সহ প্রমূখ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে জমি দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে থমথমে পরিবেশ

দীঘিনালায় জীপ ও মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষ আহত ২

তাপদাহ উপেক্ষা করে প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে

কাপ্তাইয়ে সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত

যারা দেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়, তাদেরকে রুখে দিতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

কাপ্তাইয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন

ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

বরকলে অজ্ঞাত রোগে মৃত্যু নিয়ে তোলপার, আড়াই মাসের ব্যবধানে মৃত্যু-৫

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে রাইখালীতে বন বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বান্দরবানে দুর্গম পাহাড়ে খাবার পানির জন্য হাহাকার

error: Content is protected !!
%d bloggers like this: